চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উইঘুরদের ওপর গণহত্যার অভিযোগ হাস্যকর, অযৌক্তিক ও সম্পূর্ণ মিথ্যা: চীন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২৪ অপরাহ্ন ০৭, মার্চ ২০২১
আন্তর্জাতিক
A A

উইঘুরদের ওপর গণহত্যার অভিযোগকে হাস্যকর, অযৌক্তিক ও সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছে চীন

রোববার দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ি এক সংবাদ সম্মেলনে এমন দাবি করেছেন।

চীনের বিরুদ্ধে মুসলিম জাতিগত উইঘুরদের ওপর গণহত্যার অভিযোগ আনে যুক্তরাষ্ট্র ও কানাডা। তাদের দাবি, উইঘুরদের ওপর চীনা আচরণ ‘গণহত্যা’।

বিদায়ী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী গণহত্যার অভিযোগ তুলে বলেছিলেন, ‘আমি মনে করি, উইঘুরদের ওপর এখনো গণহত্যা চলছে। তাদেরকে ধ্বংস করতে চীনা দলীয় রাষ্ট্রের পরিকল্পিত চেষ্টা আমরা প্রত্যক্ষ করছি। কিন্তু আমরা নীরব থাকব না।

এর কিছুদিন পর কানাডা থেকেও এমন অভিযোগ উঠে। কিছু দেশ এই অভিযোগে ২০২২ সালে বেইজিংয়ে অনুষ্ঠিতব্য শীতকালিন অলিম্পিক গেমস বর্জনেরও আহ্বান জানিয়েছে।

তারই প্রেক্ষিতে আজ পশ্চিমা বিশ্বের এই অভিযোগ উড়িয়ে দিলো চীন।

Reneta

চীনের পররাষ্ট্রমন্ত্রী জানান, পশ্চিমা রাজনীতিবিদরা শিনচিয়াং সম্পর্কে মিথ্যাচার করছে।  চীন বলছে, বিশ্বের যেকোনো লোক সেখানে পরিদর্শন করতে পারেন। চীন তাদেরকে স্বাগত জানাবে।  তারা দেখে যেতে পারেন।

তিনি বলেন, মূলত চীনের বিরুদ্ধে গুজব ছড়ানো হচ্ছে। গণহত্যার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও হাস্যকর।

বিবিসি জানায়, চীনের শিনচিয়াং প্রদেশে উইঘুরদের জন্য চীন পুনঃশিক্ষা শিবির চালু করেছে। যেখানে তাদেরকে অত্যন্ত গোপনীয়তার সঙ্গে বিভিন্ন কর্মকাণ্ডে নিয়োজিত করা হয়। এই শিবিরে উইঘুর নারীদের উপর জোরপূর্বক কাজে নিয়োগ করা ও পরিবার আর শিশুদের থেকে তাদেরকে আলাদা করার অভিযোগ উঠে।

বিবিসির বিভিন্ন প্রতিবেদনে দেখা যায়, নারীরা জোরপূর্বক শ্রমিক হিসেবে ব্যবহৃত হচ্ছে। সেই সাথে নিয়মতান্ত্রিক ধর্ষণ ও নির্যাতনের অভিযোগ প্রকাশ করে বিবিসি। এর জন্য চীন বিবিসি ওয়ার্ল্ড নিউজ টেলিভিশনকে নিষিদ্ধও করে।

জাতিসংঘ জানায়, কমপক্ষে দশ মিলিয়ন মুসলিম সংখ্যালঘু লোক সেই সব শিবিরে রয়েছে। যাকে চীন বৃত্তিমূলক প্রশিক্ষণ ও উগ্রপন্থা নির্মূল করার প্রক্রিয়া বলে অভিহিত করে আসছে।

Jui  Banner Campaign
ট্যাগ: উইঘুরচীনজাতিসংঘ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ধানের শীষে ৫০% ভোট পড়েছে, ৩২% দাঁড়িপাল্লায়

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহদী হাসান গ্রেপ্তার নন: ভিডিও বার্তা

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

নির্বাচনের পর শেয়ারবাজারে বড় উত্থান

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ভালোবাসা, স্বাধীনতা ও সাংবাদিকতার দীর্ঘ যাত্রা: শফিক রেহমান

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT