আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম। স্পট মার্কেটে আউন্সপ্রতি স্বর্ণের দাম ২ দশমিক ৩৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৪১ দশমিক ৮০ ডলারে। এছাড়া গত এক মাসে স্বর্ণের দাম বেড়েছে ৩শ’৭ দশমিক ৫৯ ডলার।
রোববার (১৫ ফেব্রুয়ারি) সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়।
প্রতিবেদনে বলা হয়, এপ্রিল মাসে সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রের বাজারে স্বর্ণের আগাম দাম প্রায় ২ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ৫ হাজার ৪৬ দশমিক ৩০ ডলারে উঠেছে।
বাজার বিশ্লেষকদের মতে, স্বর্ণের দাম আউন্সপ্রতি পাঁচ হাজার ডলার একধরনের ‘মানসিক সীমা’ হয়ে দাঁড়িয়েছে। কেন্দ্রীয় ব্যাংকগুলো যদি ধারাবাহিকভাবে স্বর্ণ ক্রয় অব্যাহত রাখে, তাহলে এই ধাতুটির দাম ছয় হাজার ডলার পেরিয়ে যেতে পারে।
লন্ডন বুলিয়ন মার্কেট অ্যাসোসিয়েশনের-এলএমবিএ বার্ষিক পূর্বাভাস জরিপে বিশ্লেষকেরা বলছেন, ২০২৬ সালে স্বর্ণের দাম সর্বোচ্চ ৭ হাজার ১৫০ ডলার পর্যন্ত উঠতে পারে।








