স্পোর্টস

মিরাজের উইকেট, লাগামহীন ছুটছে লিডের বোঝা

দুই যুবক উচ্ছ্বাসে ভরা, একজন pointing করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই যুবক উচ্ছ্বাসে ভরা, একজন pointing করছে, আনন্দের মুহূর্তে।. Channel i News – চ্যানেল আই নিউজ

১০৪.৩ এর পর ১৫৫.৪। এই লম্বা সময়ের অপেক্ষার পর উইকেটের দেখা পেয়েছে বাংলাদেশ। স্বাগতিকদের উইকেট এনে দেন মেহেদী হাসান মিরাজ। সেঞ্চুরিয়ান রোশেন সিলভাকে ফিরিয়েছেন ডানহাতি অফস্পিনার।

যাওয়ার আগে অবশ্য নিজের প্রথম টেস্ট শতক তুলে দলের জন্য কাজের কাজটা করে গেছেন লঙ্কান ব্যাটসম্যান।

অফস্ট্যাম্পের বাইরের বল কাট করতে গিয়ে লিটন দাসের হাতে ক‌্যাচ দেন সিলভা। ফেরার আগে ২৩০ বলে ১০৯ রান করে গেছেন। আর চান্দিমালের সঙ্গে ১৩৫ রানের জুটি ছিল।

তার আগে সকাল সকাল চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশকে টপকে লিড নেয় শ্রীলঙ্কা। ৯ রানে পিছিয়ে থেকে তৃতীয়দিন শুরু করা অতিথিরা চতুর্থদিনের তৃতীয় ওভারেই ছাড়িয়ে যায় টাইগারদের সংগ্রহ।

শনিবার সকালে একপ্রান্তে মোস্তাফিজুর রহমান, আরেক প্রান্তে মেহেদী হাসান মিরাজকে দিয়ে বোলিং আক্রমণ শুরু করে বাংলাদেশ। মিরাজে আসে সাফল্য।

মূর্তিকারিগর

১৬৮ ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর ৬১২/৪। দিনেশ চান্দিমাল ৮৭ ও নিরোশান ডিকভেল্লা ২৯ রানে ব্যাট করছেন। সফরকারীরা ৯৯ রানে এগিয়ে থেকে লাঞ্চে গেছে।

প্রথম ইনিংসে ৫১৩ রানে অলআউট হয় বাংলাদেশ।

বিষয়:বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…