চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইংল্যান্ডে ঈদ মিলনমেলায় গাড়ি হামলা, আহত ৫

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪৮ অপরাহ্ণ ২৫, জুন ২০১৭
আন্তর্জাতিক
A A
সন্ত্রাসী হামলা

ঈদের জামাতের পরে শেষে শুভেচ্ছা বিনিময়ের জন্য জড়ো হওয়া মানুষদের মিলনমেলায় গাড়ি হামলার ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে ইংল্যান্ডের নর্থইস্ট শহর নিউক্যাসেলের এক মসজিদের পাশে।কোনো হতাহতের ঘটনা না ঘটলেও এতে আহত হয়েছেন পাঁচজন।

নিউক্যাসেলের ওয়েস্টগেট স্পোর্ট সেন্টারের বাইরে এই ঘটনার পরপরই ৪২ বছর বয়সী এক নারীকে আটক করে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। তিনিই গাড়িটা চালাচ্ছিলেন। তবে এটাকে কোনো সন্ত্রাসী হামলা বলতে চায়না পুলিশ।

লন্ডনের ফিন্সবুরি পার্ক মসজিদে গাড়ি চালিয়ে বহু হতাহতের ঘটনার সাতদিনের মধ্যেই এই ঘটনা ঘটলো। স্থানীয় সময় সকাল নয়টার দিকে ওই এলাকার বাসিন্দারা যখন সেখানে ঈদ উদযাপনের জন্য জড়ো হয়েছিলো তখনইওই ঘটনা ঘটে।

Banglabid

ইংল্যান্ডের নর্থইস্ট অ্যাম্বুলেন্স সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, আহতদের উদ্ধার করা হয়েছে এবং সেখানে পুলিশের হেলিকপ্টার রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রমজান পেরিয়ে ঈদের নামাজ শেষে আমরা একে অন্যর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছিলাম। হঠাৎ এক নারী সবার উপরে গাড়ি নিয়ে উঠে আসে। আমরা তখন গাড়িটি থামানোর চেষ্টা করছিলাম। আহতদের মধ্যে শিশুও ছিলো এবং কয়েকজন গুরুতর আহত হয়েছে।

স্থানীয় পুলিশের মুখপাত্র বলেছেন, পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে। তবে এটা সন্ত্রাসী হামলা নয় বলেই প্রাথমিকভাবে মনে হচ্ছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সন্ত্রাসী হামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

উয়েফা সুপার কাপ ফাইনাল পরিচালনা করবেন যুক্তরাষ্ট্রে ঢুকতে না পারা সোমালিয়ান রেফারি

আগস্ট ১১, ২০২৬

বিশ্বকাপের মালিকানা বিক্রির পরিকল্পনার নেতৃত্বে থাকা সেই ব্যাংকারের সঙ্গে কী যোগসূত্র ছিল এপস্টিনের

আগস্ট ১১, ২০২৬

কাইথি-লিও-কুলির পরিচালক এবার নায়ক, বক্স অফিসে তোলপাড়!

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশের আবহাওয়ার উপযোগী এসি আনল আইটেল

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রসূতি সেজে নবজাতক চুরি, গোবিন্দগঞ্জে স্বামী-স্ত্রী আটক

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT