বাংলাদেশ

ঈদ বাজার: কেরানীগঞ্জের পাইকারী বাজারে ভীড় করছেন দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা বিক্রেতারা

ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।

ঈদে ক্রেতাদের হাতে পছন্দের পোশাকটি তুলে দিতে কেরানীগঞ্জের পাইকারী বাজারে ভীড় করছেন দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা বিক্রেতারা। নিজেদের কারখানায় তৈরী প্যান্ট, শার্ট, টি-শার্টগুলো সারাদেশের চাহিদা পূরণ করছে।

ঢাকার অদূরে বুড়িগঙ্গার তীরে গড়ে ওঠা কেরানীগঞ্জের তৈরী পোষাকের পাইকারী বাজার এটি। ঈদকে কেন্দ্র করে নিজেদের কারখানায় তৈরী বিভিন্ন ডিজাইনের ছেলেদের পোশাকের পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। দেশের বিভিন্ন জেলার ক্রেতাদের চাহিদা পূরণ করছে স্থানীয়ভাবে তৈরী এই পোশাকগুলো। ব্যবসায়ীদের আশা, প্রতিবছরের মতো এবারের ঈদেও লক্ষ্যমাত্রা অনুযায়ি উৎপাদিত পোশাক বিক্রি করতে পারবেন তারা।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:

বিষয়:ঈদ বাজার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…