চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদ ফ্যাশনে লেয়ার ও ফ্রিলের জয়জয়কার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৫১ অপরাহ্ণ ২৪, মে ২০১৯
লাইফস্টাইল
A A

ঈদের সময়টা এবার গরম হওয়ায় হালকা রঙ ও আরামদায়ক কাপড়ের দিকে ঝুঁকছেন ক্রেতারা। পোশাকে তাই সুতির ব্যবহার বেশি। তবে ঈদ উৎসবের একটু জমকালো পোশাক পরতে পছন্দ করেন অনেকেই। তারা বেছে নিচ্ছেন কাতান, সিল্ক, মসলিনের মতো কাপড়গুলো।

এবার ঈদের পোশাকের কাপড় যাই হোক, মূল বিষয় হলো নানা ধরণের কাট। সালোয়ার কামিজে সবচেয়ে বড় পরিবর্তন এসেছে গলা ও হাতায়। এছাড়াও পায়জামার ডিজাইনেও এসেছে পরিবর্তন। এবার কামিজের গলায় বেশি ব্যবহার হচ্ছে বোট নেক। অফ শোল্ডার সালোয়ার কামিজও পছন্দের তালিকায় আছে অনেকের। আর হাতায় চলছে কুচি, বেলবটম। ওড়নাতে নেট ও কুচির ব্যবহার দেখা গিয়েছে। এবছরও লং কামিজ পছন্দ করছেন অধিকাংশ নারী।

সাধারণ সেলোয়ার-কামিজের পাশাপাশি সারারা ও ঘারারা পছন্দ করছেন একটু কমবয়সীরা। এধরনের পোশাকের উপরের অংশ শর্ট কামিজ বা টপসের মতো করে বানানো হয়। আর নিচের পায়জামা তৈরি করা হয় অনেক কুচি ও ঘের দিয়ে, কিছুটা লেহেঙ্গার মতো করে। এই জামাগুলোতে জমকালো কাজ করা থাকে।

টিনএজরা বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়ার জন্য বেছে নিচ্ছেন টপস ও কুর্তি। টপসের হাতেও চলছে লেয়ার এবং ফ্রিল। আর জিনসের ক্ষেত্রে স্ট্রেচ কাপড়ের প্যান্ট পছন্দ করছেন তরুণীরা। এছাড়াও জগার জিনস চলছে। চলছে রিপ জিনসের জয়জয়কার।

শাড়িতেও এবার বৈচিত্র্য এসেছে। পশ্চিমা ধাঁচের সঙ্গে দেশি ঘরানার ফিউশন অ্যানা হয়েছে প্যাটার্নে। শাড়ির ক্ষেত্রে আঁচলে টারসেল, ঝালর আর পাড়ে ফ্রিল নকশা দেখা যাচ্ছে বেশি। ব্লাউজের হাতাতেও লেয়ার ও কুচির ব্যবহার দেখা যাচ্ছে। শাড়ির পাশাপাশি এবার চলছে শাড়ি-গাউন। শাড়ি এবং গাউনের মিশ্রণে তৈরি এই পোশাকগুলোর কোমরে থাকছে বেল্ট। আঁচল চিকন করে কাঁধে পিন দিয়ে আটকানো। এর উপর দেখা যাচ্ছে জারদৌসি নকশা। এধরনের পোশাকগুলো যে কোনো উৎসবের সঙ্গে মানানসই।

Reneta

ছবি: বিশ্বরঙ

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঈদ ফ্যাশনবেলবটম
শেয়ারTweetPin

সর্বশেষ

জাহিদ হাসান ফিরছেন, যে অনুরোধ করলেন ভক্তরা

জুলাই ১৫, ২০২৬

বিশ্বকাপের সেমিফাইনালে ক্লাব হিসেবে বার্সার রেকর্ড

জুলাই ১৫, ২০২৬

ট্রাম্পের সাথে সম্পর্ক, ইনফান্তিনোর বিরুদ্ধে আইওসি’তে অভিযোগ

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারত যা জানাল

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

বন্যাদুর্গত মানুষের পাশে গুলশান সোসাইটি

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT