লাইফস্টাইল

ঈদে ‘ব্যাং’-এর নান্দনিক পোশাকের মডেল চিত্রনায়ক নিরব

চ্যানেল আই অনলাইন সংবাদে নান্দনিক পোশাক পরিহিত চিত্রনায়ক নিরব. Channel i News - চ্যানেল আই নিউজ

চিত্রনায়ক নিরব বিভিন্ন নান্দনিক পোশাক পরিহিত অবস্থায়।. Channel i News – চ্যানেল আই নিউজ

রুচিশীল ও ফ্যাশন সচেতন মানুষদের অন্যতম পছন্দের ফ্যাশন হাউজ ‘ব্যাং’। যে কোনো উৎসব নান্দনিক করতে জনপ্রিয় এই ফ্যাশন হাউজটি আধুনিকসব পোশাকের আয়োজন করে। বরাবরের মতো এবারও ‘ব্যাং’ ঈদ উল ফিতরের উৎসবকে মুখর করতে আরামদায়ক পোশাক এনেছে।

আর ‘ব্যাং’-এর নান্দনিক পোশাকের মডেল হয়েছেন চিত্রনায়ক নিরব। ব্যাং কর্তৃপক্ষ বলেছে, এবার ঈদ যেহেতু গরমকালে তাই থাকবে প্রচণ্ড দাবদাহ। তাই ক্রেতাদের পছন্দের ‘ব্যাং’ আরামের কথা বিবেচনায় হালকা রঙের এবং সূতি কাপড়ের দিকে মনোযোগ দিয়েছে।

ব্যাং-এ পাওয়া যাচ্ছে সর্বাধুনিক ফ্যাশনেবল ক্যাজুয়াল বা ফরমাল শার্ট, টি-শার্ট, পলো শার্ট, ফতুয়া, কাতুয়া, প্যান্ট, পাঞ্জাবিসহ নানারকম আরামদায়ক পোশাক। বর্তমান আবহাওয়ায় নিজেকে মানানসই করে তুলে ধরতে বেছে নেয়া যেতে পারে ব্যাং-এর পোশাক।

বিষয়:ঈদ ফ্যাশন নিরব ফ্যাশন ব্যাং

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…