বাংলাদেশ

ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর ভাষণ রোববার

ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর ভাষণ রোববার

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামীকাল সন্ধ্যা সাড়ে সাতটায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার রাতে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস বিষয়টি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেছেন।

প্রধানমন্ত্রীর ভাষণ সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশন। এছাড়া বেসরকারি টিভি চ্যানেল এবং রেডিওগুলোও প্রধানমন্ত্রীর ভাষণ সম্প্রচার করবে।

বিষয়:ঈদুল ফিতর প্রধানমন্ত্রীর ভাষণ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…