চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদে সর্বাধিক গান লিখে জীবনের রেকর্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২৭ অপরাহ্ণ ০৯, জুন ২০১৯
বিনোদন
A A

পেশাদার গীতিকার হিসেবে রবিউল ইসলাম জীবনের পথচলা ২০০৭ সাল থেকে। প্রায় ১৩ বছরের ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় গান লিখেছেন তিনি। দেশের বড় মাপের অনেক শিল্পী তার লেখা গানে কণ্ঠ দিয়েছেন।

মিউজিক ভিডিওর পাশাপাশি চলচ্চিত্রে গান লিখেও নাম কামিয়েছেন জীবন। ১ যুগের বেশি সংগীত ক্যারিয়ারে এবার ঈদে সর্বাধিক গান লিখে রেকর্ড গড়েছেন জীবন! চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন, তার লেখা ২৫টি নতুন গান ঈদ উপলক্ষে প্রকাশ হয়েছে।

৩ বার (২০১০, ২০১১ ও ২০১৬ সাল) চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডে সেরা গীতিকারের সম্মাননা অর্জনকারী এই গীতিকার বলেন, ২০১২ সালের ভালোবাসা দিবসে আমার লেখা ২১ গান প্রকাশ হয়েছিল। এছাড়া প্রতি বছর বিভিন্ন উৎসবে ১৫-২০ টি গান থাকে। তবে জীবন জানান, এবার সবচেয়ে বেশি গান তিনি লিখেছেন।

জীবন বলেন, ‘একযুগের বেশি ক্যারিয়ারে এবার ঈদের জন্য সর্বাধিক গান লিখেছি। সংখ্যায় বেশি হলেও গানের মান ঠিক রেখেছি। প্রতিটি গান ভালো লাগার মতো।’

ইতোমধ্যে রবিউল ইসলাম জীবনের লেখা ২৫টি গানের সবগুলোই ইউটিউব বা বিভিন্ন অনলাইন মাধ্যমে পাওয়া যাচ্ছে।

এবারের গানগুলো নিয়ে জীবনের ভাষ্য, ‘রোজা শুরুর আগেও মনে হয়েছিল এবার ঈদে হয়তো আমার লেখা ২-১টি গান প্রকাশ হবে। কিন্তু পবিত্র রমযান মাসে এতটা বরকত যে আল্লাহ আমাকে দেবেন ভাবতে পারিনি! এবার ঈদে আমার লেখা ২৫টি গান প্রকাশ হয়েছে। ২টি গান বিশ্বকাপ ক্রিকেট বোনাস! গানগুলো গত ৩-৪ বছরে বিভিন্ন সময়ে লেখা। একসঙ্গে বের হচ্ছে দেখে ভালোই লাগছে।’

Reneta

তিনি বলেন, এরমধ্যে কয়েকটি যদি কারো ভালো লাগে সেটাই হবে সার্থকতা। বর্তমান সময়ের পরিচিতি কয়েকজন গীতিকবির পাশাপাশি সিনিয়র-জুনিয়র আরো অনেকের লেখা গান এবার ঈদে প্রকাশ হয়েছে। সবার জন্য অনেক অনেক ভালোবাসা। নতুন গানের ছন্দে, আনন্দে সবার ঈদ হয়ে উঠুক আরো বর্ণিল, আরো উপভোগ্য।

ঈদ উপলক্ষে রবিউল ইসলাম জীবনের লেখা ২৫টি গানের তালিকা: 

সিডি চয়েস: বিশেষ কারণে-তাহসান, আবদার-ইমরান ও পড়শী, আমি তোর হবো বলে-মাহতিম শাকিব, বঁধুয়া-বেলাল খান,
বনমালী-কাজী শুভ, দুঃখ দিলা সুখ তো দিলা না (পল্টি)- মিলন।

ধ্রুব মিউজিক স্টেশন: প্রেমের পাগল-ইমন খান, বিচ্ছেদের করাত-অংকন, উড়ে যেতে চাই-নাজু।

রসগোল্লা: ভালোবাসা এমন কেনো হয়-ইমন খান, ভালোবাসা নিয়ম মানে না-টুম্পা খান।

সুরঞ্জলী: তুমি ছাড়া অন্য তুমি নাই-এইচ এম আলাউদ্দিন, সূর্য হয়ে-বেলার খান ও শম্পা।

লেজার ভিশন: তুই ছাড়া-তানজীব সারোয়ার।

লাইভ টেকনোলজিস: ভালোবাসা দাও-আকাশ সেন ও কনা।

ম্যাক্স ব্যাগ: তুমি আমার হয়ে যাও-অপু।

দ্র ইন্ডাষ্ট্রি: খোলা আকাশ-আনিকা।

সিএমভি: সরল মাইয়া-অলিভা।

জি সিরিজ: গো টাইগার গো-শাওন বনিক।

ঈগল মিউজিক: মন বলেছে-পিংকী নূর।

সাইল্যান্ট সাউন্ড প্রডাকশন:  একটুখানি-অমিতাভ ইসলাম।

সেলট্রন: বাংলার জয়-বেলাল খান ও কোনাল।

নাটক: রেখেছো আমায় আগলে-তামিম মৃধা [লাভলী ওয়াইফ] অন্য তুমি- [টেস্ট রিপোর্ট]

স্বল্পদৈর্ঘ্য: তোমায় ঘিরে-নিপু [হেডফোন]

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ধ্রুব মিউজিকরবিউল ইসলামলিড বিনোদনসিডি চয়েজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কেমন হলো নিশো-তিশার ‘তাহার সহিত বসবাস’?

পরবর্তী

ধোনির জানা উচিত ক্রিকেট শুধু একটা খেলা, যুদ্ধ নয়

পরবর্তী

ধোনির জানা উচিত ক্রিকেট শুধু একটা খেলা, যুদ্ধ নয়

পানির নিচে মার্বেল জগৎ

সর্বশেষ

উপমহাদেশের চলচ্চিত্র আইকন বি এন সরকারের ১২৫তম জন্মবার্ষিকী

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বৈশ্বিক তাপদাহে কুলিং অ্যাপ্লায়েন্স রপ্তানিতে রেকর্ড শেনচেনের

জুলাই ১৯, ২০২৬

বাংলাদেশের সবচেয়ে কাছের বন্ধু চীন: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

জুলাই ১৯, ২০২৬

ফাইনালে স্পেনের একাদশ যেমন হতে পারে

জুলাই ১৯, ২০২৬

পাঁচ জেলায় বন্যার পূর্বাভাস

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT