সিরিয়ার আলেপ্পোয় সরকারি বাহিনী বিদ্রোহী অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। বিমান হামলার পর উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের ভেতর থেকে নিহত ও আহতদের উদ্ধার করে আনে। তবে হতাহতের সংখ্যা জানা যায়নি।
ইরাকে শিয়া পিস ব্রিগেড বাগদাদের উত্তরে সালাহউদ্দিন প্রদেশের আইএস অবস্থানের উপর হামলা চালিয়ে জেলার কয়েকটি গ্রামের দখল নিয়েছে। আইএস জঙ্গিমুক্ত এলাকাটি রাজধানী বাগদাদের ৫০ কিলোমিটার উত্তরে।
অন্যদিকে ব্রিটিশ রয়্যাল এয়ার ফোর্স জুলাইয়ের শুরুতে ইরাকে আইএস মিলিশিয়া এবং সামরিক অবস্থানের উপর রিপার ড্রোন হামলার ভিডিও চিত্র প্রকাশ করেছে। আইএস জঙ্গি গোষ্ঠি এসময় ইরাকের সরকারী বাহিনীর উপর হামলায় সাঁজোয়া যানগুলো ব্যবহার করছিল।






