লাইফস্টাইল

ঈদে মেহেদী ফ্যাশন

ঈদে মেহেদী

ঈদে মেহেদী

ঈদে মেহেদী না লাগালে যেন ফ্যাশনটাই অপূর্ণ থেকে যায়। অবশ্য শুধু ফ্যাশন বললে ভুল হবে, আনন্দটাই যেন অপূর্ণ থেকে যায়। তাই ঈদ আনন্দের সাথে মেহেদী লাগানো যেন একাকার হয়ে আছে।

ঈদে মেহেদী লাগানোর জন্য আপনি নানা ডিজাইন ব্যবহার করতে পারেন। কোনটা সাদামাটা, আবার কোনটা গাঢ় ডিজাইন। কেউ একহাতে, আবার কেউবা হাত ভরে মেহেদী পড়তে ভালোবাসেন। তবে যে যেভাবেই পড়েন না কেন, সেটাকে সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারলেই আসল সৌন্দর্য। মেহেদীর ডিজাইনের ক্ষেত্রে বিভিন্ন দেশে, বিভিন্ন ডিজাইনে মেহেদী পড়ে। তবে আরব দেশগুলোর মেহেদীর স্টাইলগুলোই বেশি চলনসই। তাই আপনি মেহেদী লাগানোর সময় সেই ডিজাইনগুলো ফলো করতে পারেন। তবে আজকাল যে সবাই শুধু হাতে মেহেদী পড়ছে তা নয়, অনেকে পায়েও নজরকাড়া ডিজাইনে মেহেদী পড়ে।

মেহেদী হাতে লাগানোর পর তা ভালো ভাবে শুকিয়ে গেলে, তারপর তুলে ফেলুন। অবশ্য সেগুলো আপনা আপনিই ঝড়িয়ে যাবে। তারপর হাত পানি দিয়ে ধুবেননা। বরং ঝরে যাওয়ার পর গাঢ় রঙ পাওয়ার জন্য, আপনি সরিষার তেল লাগাতে পারেন সেখানে। এছাড়া আপনি লেবুর রসের সাথে চিনি মিশিয়ে তা-ও ব্যবহার করতে পারেন ডিজাইনের জায়গায়। তাহলে ভালো রঙ পাবেন।

পায়ে নজরকাড়া ডিজাইনে মেহেদী
পায়ে নজরকাড়া ডিজাইনে মেহেদী

সতর্কতা

ঈদে মেহেদী লাগানোর জন্য সবচেয়ে বেশি দরকার সতর্কতা।

  • মেহেদী কেনার আগে নিশ্চিত হয়ে নিন, মেয়াদ উত্তীর্ণের তারিখ চলে গেছে কিনা। কারণ, মেয়াদ উত্তীর্ণ হওয়া মেহেদী পড়লে ত্বকে সমস্যা হতে পারে।
  • যাদের অ্যালার্জি আছে, তারা মেহেদী সারা হাতের তালুতে বা ত্বকে লাগানোর আগে সতর্ক থাকুন। প্রথমে হাতের তালুর কোন এক জায়গায় দিয়ে দেখুন কী প্রতিক্রিয়া হয়। সেই অনুযায়ী ব্যবস্থা নিন।
  • অনেকে মেহেদী চুলেও ব্যবহার করেন। এতে কারও চুল খসখসে হয়ে যায়। তাই মেহেদীর সাথে অন্য কোন উপাদান মিশিয়ে ব্যবহার করলে উপকার পাবেন।
  • অনেকে ত্বকে ওয়াক্সিং করেন। এটা করার অন্তত দুই তিন দিন পর সেখানে মেহেদী ব্যবহার করুন। নইলে পার্শ্বপ্রতিক্রিয়া হবে।
  • মেহেদী হাতে লাগিয়ে সতর্ক থাকুন। তা যেন খাবারের সাথে পেটে না যায়। তাহলে বদহজম হবার সম্ভাবনা থাকবে।
  • শুধু পেটে নয়, এটা যেন চোখে না যায়, সেদিকেও খেয়াল রাখুন। যেহেতু টিউব মেহেদীগুলোতে কেমিক্যাল থাকে, তাই চোখের ক্ষতি হতে পারে।
  • মেহেদী কেনার আগে মানটাও যাচাই করে নিন।
  • মানের সাথে দামের ব্যাপারেও খেয়াল রাখুন।

 কোথায় পাবেন

আপনার আশেপাশে যে কোনো শপিং মলে, কসমেটিকসের দোকানে, মেগা শপে মেহেদীর কালেকশন পাবেন। নিউমার্কেট, গাউছিয়া, বসুন্ধরা সিটি, আলমাস, আড়ং সবখানেই মেহেদী কিনতে পাবেন।

তবে যেখান থেকেই কিনুন না কেন, তারিখ এবং মানের দিকে খেয়াল রেখে কিনুন।

হাতে মেহেদীর ডিজাইন
হাতে মেহেদীর ডিজাইন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…