চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদে মিলনের পরিচালনায় ৭ পর্বের নাটক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২৬ অপরাহ্ণ ০২, মে ২০১৯
বিনোদন
A A

থিয়েটারে অভিনয়ে হাতেখড়ি। এরপর পা রাখেন টিভি পর্দায়। চ্যানেল আইতে প্রচারিত ‘রঙের মানুষ’ ধারাবাহিকে অভিনয় করে আলোচনায় আসেন তিনি। একে একে ‘জয়িতা’, ‘প্রজাপতিকাল’, ‘হাতকুরা’, ‘মধুময়রা’, ‘অতঃপর, ‘শুভাগমন’সহ অসংখ্য দর্শকপ্রিয় নাটকের মাধ্যমে অভিনেতা হিসেবে জনপ্রিয়তা পান। অভিনয়ের টানে ছেড়ে দেন চাকরি। বলছি, এই সময়ের জনপ্রিয় অভিনেতা আনিসুর রহমান মিলনের কথা।

ছোট-বড় দুই পর্দাতেই মিলন নিজেকে ভার্সেটাইল অভিনেতা হিসেবে বারবার প্রমাণ করেছেন। অভিনয়ের বাইরে তিনি নির্দেশনা দিয়েছেন। ১৯৯৯ সালে প্রথম নাটক নির্মাণ করেন আনিসুর রহমান মিলন। পরের বছরেও তার নির্দেশিত নাটক পেয়েছিলেন দর্শক। দীর্ঘ বিরতি দিয়ে ২০১৮ সালে আবার নির্মাণ করেন নাটক তিনি। আসন্ন ঈদকে টার্গেট করে আবার নির্মাণে এলেন জনপ্রিয় এই অভিনেতা।

চ্যানেল আই অনলাইনের সঙ্গে আলাপে বৃহস্পতিবার দুপুরে আনিসুর রহমান মিলন তার চতুর্থবারের মতো নির্মাণে আসার খবর দিয়েছেন। বললেন, পূবাইলে শুটিং করছি। বুধবার শুটিং থেকে শুটিং শুরু করেছি। বৃহস্পতি ও শুক্রবার করলেই শেষ হবে। এটি ৭ পর্বের একটি ধারাবাহিক। নাম ‘আব্বা উকিল ডাকবো’। প্রচার হবে একটি বেসরকারি টেলিভিশনে।

আনিসুর রহমান মিলন নির্দেশিত ‘আব্বা উকিল ডাকবো’ নাটকের গল্প ও চিত্রনাট্য করেছেন বিপ্লব হায়দার। নাটকটিতে মিলন নিজেও অভিনয় করছেন। আরও যারা অভিনয় করছেন তারা হলেন জাকিয়া বারী মম, নাজিরা মৌ, আখম হাসান, শাহনাজ সুমি, ফারুক হোসেন, সঞ্জীব, মাসুদ রানা মিঠু, আমিরুল হক চৌধুরী, শবনম পারভিন প্রমুখ।

নিজের নির্দেশিত নাটক প্রসঙ্গে মিলন বলেন, নাটকের গল্পের উপর বেশি গুরুত্ব দিয়েছি। কমেডি নির্ভর গল্প তবে দর্শকদের কাছে কোনোভাবেই ভাঁড়ামি মনে হবে না। গল্পের মধ্যে বিভিন্ন সিচুয়েশন রয়েছে, গল্প ধরে পূর্ণ ব্যাখ্যা দেয়া হয়েছে। এরমধ্যে দর্শকদের ভালো লাগার উপকরণ থাকবে, হাস্যরস থাকবে।

তিনি বলেন, মনের মধ্যে একটা সুপ্ত ইচ্ছে থেকে নাটক পরিচালনা করছি। তবে নিয়মিত হওয়ার ইচ্ছে নেই। কারণ, আমি একজন অভিনেতা। এটাই থাকতে চাই।

Reneta

নাটকের পাশাপাশি বড়পর্দায় আনিসুর রহমান মিলন অভিনীত অনেকগুলো ছবি মুক্তি পেয়েছে। এরমধ্যে উল্লেখযোগ্য হলো অনেক সাধের ময়না, দেহরক্ষী, রাজনীতি ও আলতা বানু।

সর্বশেষ তার মুক্তিপ্রাপ্ত ছবি ‘স্বপ্নের ঘর’। আগামীতে যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদেরের উপন্যাস অবলম্বনে নঈম ইমতিয়াজ নেয়ামূল পরিচালিত ‘গাঙচিল’ ছাড়াও তার অভিনীত একাধিক ছবি নির্মাণাধীন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আখম হাসানআনিসুর রহমান মিলনজাকিয়া বারী মমনাজিরা মৌফারুক হোসেনমাসুদ রানা মিঠুলিড বিনোদনশাহনাজ সুমিসঞ্জীব
শেয়ারTweetPin

সর্বশেষ

ফ্রান্স চাইবে গতবারের ফলাফল, মরক্কো চাইবে প্রতিশোধ: আশরাফ উদ্দিন চুন্নু

জুলাই ৯, ২০২৬

ফিফা সভাপতি ও রেফারির বিরুদ্ধে অভিযোগ নিয়ে থানায় নোয়াখালীর তরুণ

জুলাই ৯, ২০২৬
সিরাজগঞ্জে বাসচাপায় মা-ছেলে নিহত

সিরাজগঞ্জে বাসচাপায় মা-ছেলে নিহত

জুলাই ৯, ২০২৬

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

গাজায় বড় পর্দায় বিশ্বকাপ দেখানোর আয়োজনকারী ইসরায়েলি হামলায় নিহত

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT