চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদে ঘরমুখো মানুষের ঢল নেই গাবতলী বাস টার্মিনালে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫৯ অপরাহ্ণ ১৩, জুন ২০১৮
বাংলাদেশ
A A

স্বজনদের সাথে ঈদ উদযাপনে রাজধানী ছাড়ছে মানুষ। বাস ট্রেন লঞ্চে যাত্রীদের ভিড়। ট্রেনের বিশেষ সার্ভিস আজ শুরু হয়েছে। তবে গাবতলী বাস টার্মিনালে আগের চেয়ে এবার ভিড় খনিকটা কম। 

এদিকে দিন বাড়ার সাথে সাথে দক্ষিণাঞ্চলের ঘরমুখী মানুষের ভিড় দেখা যায়  সদরঘাট লঞ্চ টার্মিনালে।

তবে এবার ভিড় না থাকার কারণ হিসেবে অনেকে বলছেন, গত বছর রাস্তা সংস্কারের কাজ থাকায় ভিড় ছিল। এবার ৮ জুন থেকে কাজ বন্ধ রাখা হয়েছে রাস্তায় চলাচলের জন্য। তাই এ বছর ভিড় অনেক কম।

তবে ট্রেনের সিডিউল বিপর্যয় থাকলেও, বাসের সিডিউল বিপর্যয়ের কথা জানা যায়নি।

বাস কাউন্টারের মালিক বলছেন, সিডিউল বিপর্যয় এখন পর্যন্ত হয়নি। রাস্তা ঘাট এখনও চলাচলের উপযোগী আছে।

এদিকে রাজধানীবাসী যানজটের কথা চিন্তা করে অনেকে তাদের পরিবারের নারী এবং শিশু সদস্যদের আগেই বাড়িতে পাঠিয়ে দিয়েছিলেন।

Reneta

অন্যদিকে বিশ্ববিদ্যালয়, কলেজের বিভিন্ন শিক্ষার্থীদের ক্লাস বন্ধ থাকায় তারা আগেই বাড়ি চলে গেছেন। আগাম টিকেট যেগুলো আছে ১৫ তারিখ পর্যন্ত সবাই বাড়ি যেতে পারবে বলে আশা করছেন পরিবহন মালিকরা।

এছাড়াও ট্রেন এবং বাসের স্পেশাল সার্ভিস থাকায় সবাই নির্বিঘ্নে  বাড়ি যেতে পারছে।

অন্যদিকে, দক্ষিণাঞ্চলের ঘরমুখী মানুষের ভিড় বাড়ছে সদরঘাট লঞ্চ টার্মিনালে। তবে সদরঘাটগামী লঞ্চে যাত্রীদের হয়রানি ও যানজট নিরসনে ট্রাফিক পুলিশের একাধিক টিম সড়কে দায়িত্ব পালন করছে। যাত্রীদের সুবিধার্থে পুলিশ কন্ট্রোল রুম খোলা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঈদে ঘরমুখো মানুষলিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আন্ধারমানিক ইকোট্যুরিজম কেন্দ্রের বন অফিসের সামনে বাঘের দেখা

জুলাই ২৫, ২০২৬

আলোকিত মানুষ গড়ার কারিগর অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদের ৮৭তম জন্মদিন

জুলাই ২৫, ২০২৬

ভবিষ্যত প্রজন্মকে প্রাণ-প্রকৃতি রক্ষার আন্দোলনে সম্পৃক্ত হবার আহ্বান

জুলাই ২৫, ২০২৬

মানবিক কারণেই জুলাইয়ের পক্ষে ভূমিকা রেখেছে সেনাবাহিনী: প্রতিরক্ষা উপদেষ্টা

জুলাই ২৫, ২০২৬

আগামী ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT