চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদে আরিয়ানের টেলিছবিতে পিন্টু ঘোষের গান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪৫ অপরাহ্ন ১৫, মে ২০১৯
বিনোদন
A A

ঈদুল ফিতর উপলক্ষে নির্মিত হচ্ছে তারকাবহুল টেলিছবি ‘২২ শে এপ্রিল’। জনপ্রিয় নির্মাতা মিজানুর রহমান আরিয়ান পরিচালিত এ টেলিছবিটিতে ব্যবহার করা হবে একটি থিম সং। যেটি গাইলেন জনপ্রিয় সংগীতশিল্পী পিন্টু ঘোষ।

‘আমি কোন পাথরে বাঁধবো আমার বুক, আমার বুকে মোচড় দিয়ে ওঠে তোমার মুখ’- এমন কথার গানটি লিখেছেন সোমেশ্বর অলি। রাজন সাহার সুর-সংগীতে মঙ্গলবার (১৪ মে) গানটিতে কণ্ঠ দেন পিন্টু ঘোষ।

তৌকীর আহমেদের ‘হালদা’, ‘ফাগুন হাওয়ায়’ ছবির সংগীত পরিচালনা ও গান করে প্রশংসা পাওয়া শিল্পী পিন্টু ঘোষ ‘২২ শে এপ্রিল’-এর গান প্রসঙ্গে চ্যানেল আই অনলাইনকে বলেন, অলি খুব চমৎকারভাবে গানটি লিখেছে। সুর-সংগীতায়োজন, গায়কী, অ্যারেঞ্জমেন্ট সবকিছু সুন্দর।

অনেক নাটকে গান করেছেন পিন্টু ঘোষ। কিন্তু নতুন এ গানটি তিনি আলাদা করে রাখতে চাইলেন। এই শিল্পী মনে করেন, গানটি নাটকের গল্পকে ক্যারি করবে। দর্শকদের ইমোশনাল করবে। পিন্টু ঘোষ অপেক্ষা করছেন, মানুষ গানটা কীভাবে গ্রহণ করেন!

এর আগে মিজানুর রহমান আরিয়ানের ‘বড় ছেলে’, ‘বুকের বাঁ পাশে’, ‘ঘুরে দাঁড়ানোর গল্প’, ‘শোক হোক শক্তি’, ‘শেষ কি হয়েছিলো সত্যি’, ‘নয়না’, ‘ভালো থেকো তুমিও’ প্রভৃতি নাটকের জন্য গান লিখেছেন সোমেশ্বর অলি। এই ধারাবাহিকতায় ‘২২ শে এপ্রিল’-এও তিনি লিখেছেন ‘তোমার মুখ’ শিরোনামের গানটি।

বঙ্গ প্রযোজিত ‘২২ শে এপ্রিল’ টেলিছবিটি আসন্ন ঈদে প্রচারের জন্য নির্মিত হয়েছে। যেখানে অভিনয় করেছেন অপূর্ব, মেহজাবিন চৌধুরী, তানজিন তিশা, নাবিলা, ইরেশ যাকের, মনোজ কুমার, আফরান নিশো, শহীদুজ্জামান সেলিম।

Reneta

নির্মাতা মিজানুর রহমান আরিয়ান বলেন, টেলিছবির গুরুত্বপূর্ণ দৃশ্যে ব্যবহার করা হবে গানটি। ইতোমধ্যেই শুটিং শেষ হয়েছে।

অনেকগুলো গল্প মিলিয়ে ‘২২ শে এপ্রিল’-এ একটা গল্প তৈরি করেছি। এখানে যারা কাজ করছেন তাদের প্রত্যেকেরই চরিত্র গুরুত্বপূর্ণ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অপূর্বআফরান নিশোইরেশ যাকেরতানজিন তিশানাবিলাপিন্টু ঘোষমনোজ কুমারমিজানুর রহমান আরিয়ানমেহজাবিন চৌধুরীলিড বিনোদনশহীদুজ্জামান সেলিম
শেয়ারTweetPin

সর্বশেষ

আজ থেকে জ্বালানি তেলের সরবরাহ বাড়াচ্ছে বিপিসি

এপ্রিল ২০, ২০২৬

বগুড়ার পথে প্রধানমন্ত্রী

এপ্রিল ২০, ২০২৬

১২ বছরে চ্যানেল আই অনলাইন

এপ্রিল ২০, ২০২৬

আর্সেনালকে হারিয়ে শিরোপা জয়ের পথটা পরিষ্কার করল ম্যানসিটি

এপ্রিল ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদুল আজহা ও হজের সম্ভাব্য সময় ঘোষণা

এপ্রিল ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT