চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদে অতিথি আপ্যায়নে কড়াই গোস্ত

নুসরাত শারমিন নুসরাত শারমিন
৯:৫৫ পূর্বাহ্ণ ৩১, আগস্ট ২০১৭
লাইফস্টাইল
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদের দিন সারাদিন হাড়ভাঙা খাটুনি শেষে আবার সন্ধ্যার মেহমান আপ্যায়নে হিমসিম খেতে হয়। মেহমানের জন্য কোরবানির মাংস দিয়ে সহজেই তৈরি করে ফেলতে পারেন কড়াই গোস্ত। নান রুটি, পরোটা, ভাত, পোলাউ কিংবা খিচুরি এব কিছুর সঙ্গেই এই খাবারটি খেতে ভালো লাগবে। জেনে নিন রেসিপিটি।

উপকরণ
গরুর মাংস ১/২ কেজি
কাঁচামরিচ ৪টি
আদা বাটা ১ টেবিল চামচ
টমেটো ২টি
পেঁয়াজ ৩টি
রসুন বাটা ১ টেবিল চামচ
মরিচ গুঁড়া ১ চা চামচ
হলুদ গুঁড়া ১/২ চা চামচ
ধনে গুঁড়া ১ চা চামচ
জিরা গুঁড়া ১ চা চামচ
গরম মসলার ভাজা গুড়া ১/২ চা চামচ
ধনেপাতা কুচি
লবণ- স্বাদ মতো
তেল ৪ টেবিল চামচ

 

Banglabid

প্রস্তুত প্রণালি

  • ২ কাপ পানিতে আদা ও রসুন বাটা দিয়ে মিশিয়ে নিন।
  • এবার এই পানিতে মাংস সেদ্ধ করে নিন ভালো করে। মাংস সেদ্ধ না হলে প্রয়োজনে আরও পানি দিতে পারেন।
  • পানি শুকিয়ে মাংস নরম হলে নামিয়ে নিন।
  • কড়াইয়ে তেল গরম করুন।
  • গরম তেলে পেঁয়াজ কুচি সোনালি করে ভাজুন।
  • কড়াইয়ে টমেটো স্লাইস দিয়ে ভাজতে থাকুন। টমেটো নরম হয়ে তেল ছেড়ে দেয়া পর্যন্ত ভাজতে হবে।
  • কড়াইয়ে মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, ধনে গুঁড়া, জিরা গুঁড়া ও লবণ দিয়ে নাড়তে থাকুন। ভালো করে কষিয়ে নিন।
  • মশলায় সেদ্ধ মাংস দিয়ে চুলার আঁচ বাড়িয়ে দিন।
  • ১৫/২০ মিনিট পরে অল্প পানি দিয়ে ঢেকে দিন কড়াই। অল্প আঁচে ১০ মিনিট রাখুন।
  • ঝোল শুকিয়ে মাখা মাখা হয়ে গেলে কাঁচামরিচ ও ধনেপাতা কুচি দিয়ে ১ মিনিট রাখুন।
  • নামানোর আগে ভাজা গরম মশলার ভাজা গুড়া ছিটিয়ে দিন।
  • পরিবেশন করুন মজাদার কড়াই গোস্ত।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

আগে ঈদী পেতাম, এখন দেই: আবুল হায়াত

পরবর্তী

আপনি হাটে যাচ্ছেন? সাবধান!

পরবর্তী
গরুর হাট

আপনি হাটে যাচ্ছেন? সাবধান!

মিট লোফ

ঈদে ভিন্ন স্বাদের মিট লোফ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে নিম্নচাপ, সারাদেশে ভারি বৃষ্টির আভাস

আগস্ট ১৮, ২০২৬

ভাল্লুকের ঘুম ভাঙিয়ে জরিমানায় পড়লেন এক ব্যক্তি

আগস্ট ১৮, ২০২৬

চালক থেকে সুপারভাইজার, সবাই নারী: আজ চালু ‘পিংক বাস’

আগস্ট ১৮, ২০২৬

মাঠে হঠাৎ অসুস্থ মুসিয়ালা, স্বস্তির খবর দিয়েছে বায়ার্ন

আগস্ট ১৮, ২০২৬

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT