দেখতে অনেকটা কেকের মতো হলেও আসলে এটা মাংসের তৈরি একটি ঝাল খাবার। বলা হচ্ছে মিট লোফের কথা। ভিন্ন স্বাদের এই বিদেশী খাবারটি খুব সহজেই আপনার ঈদের অতিথিদের মন জয় করে ফেলতে পারবে। কম মশলায় তৈরি করা হয় বলে হজমে গণ্ডগোলের থেকেও রেহাই পাবেন। জেনে নিন মিট লোফের সহজ রেসিপিটি।
উপকরণ
গরুর মাংসের কিমা ১ কেজি
পাউরুটি ২ পিস (ভিজিয়ে চটকানো)
পেঁয়াজ ২টি মিহি কুচি করা
সরিষা গুঁড়া ১ চা চামচ
গোলমরিচের গুঁড়া ১\৪ চা চামচ
টমেটো সস ১ কাপ
ডিম ২টি ফেটানো
তেল
লবণ
প্রস্তুত প্রণালি
- সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিন। আধা কাপ টমেটো সসও মিশিয়ে নিন এর সাথে।
- ওভেন ১৮০ ডিগ্রি সেলসিয়াস এ প্রিহিট করে রাখুন।
- পাত্রে তেল ব্রাশ করে নিন।
- মাংসের মিশ্রণ পাত্রে ঢেলে দিন। উপর থেকে চেপে সমান করে দিন।
- মাংসের মিশ্রণের উপর বাকি আধা কাপ টমেটো সস ঢেলে পুরো যায়গায় ছড়িয়ে দিন।
- ওভেন ১৮০ ডিগ্রিতে দিয়ে দুই ঘণ্টা বেক করুন।
- দুই ঘণ্টা পর ওভেন থেকে বের করুন।
- ছুরি দিয়ে কেকের মতো পিস করে সসের সঙ্গে পরিবেশন করুন মজাদার মিট লোফ।










