ঈদের (শুক্রবার) মধ্যরাত থেকে পরের দিন (শনিবার) মধ্যরাত পর্যন্ত ২৪ ঘণ্টা দেশের সকল সিএনজি স্টেশন বন্ধ থাকবে। মঙ্গলবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিবিয়ানা গ্যাসক্ষেত্রের সরবরাহ লাইনের জরুরি রক্ষণাবেক্ষণের জন্য দেশের সকল সিএনজি স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে সড়ক বিভাগ এক আদেশে দেশের সকল স্টেশন মঙ্গলবার থেকে আগামী ৭ দিন ২৪ ঘণ্টা সিএনজি স্টেশন খোলা রাখার নির্দেশনা দিয়েছিলো। তাই নতুন এই ঘোষণায় পুরো একদিন বন্ধ থাকবে দেশের সকল সিএনজি স্টেশন।






