চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদের দিন চ্যানেল আইতে ভিন্নধারার চলচ্চিত্র ‘নদীজন’

জাকিয়া আক্তারজাকিয়া আক্তার
২:১৪ পূর্বাহ্ণ ১৪, জুলাই ২০১৫
বিনোদন
A A

মাটি ও নদীর পাশের মানুষদের জীবনের গল্প নিয়ে জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক শাহনেওয়াজ কাকলীর নির্মাণ করেছেন ভিন্নধারার সিনেমা ‘নদীজন’। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ‘নদীজন’ ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হবে ঈদের দিন।

সিনেমাটির পরিচালক শাহনেওয়াজ কাকলী চ্যানেল আই অনলাইনকে বলেন,‘নদীজন’ একটি মাটির গল্প। নদীর পাশের মানুষদের জীবন সংগ্রামের গল্প। নৌকার মাঝি ‘নদীজন’ এর অন্যতম কেন্দ্রীয় একটি চরিত্র। শেখ জহুরুল হকের গল্প অবলম্বনে নির্মিত হয়েছে চলচ্চিত্রটি।

কাকলী বলেন, ছবিটির পুরো শুটিং সম্পন্ন হয়েছে কুষ্টিয়ায় গড়াই নদী থেকে পদ্মা নদীর পাড় এলাকাজুড়ে। ছবিতে নিরব, প্রাণরায়, মামুনুর রশিদ, তমা মির্জা, শর্মীমালা, জুলফিকার চঞ্চল, বিপ্লব প্রসাদ, রিফাত চৌধুরীসহ আরো অনেকে অভিনয় করেছেন।

ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার সর্ম্পকে এই গুণী নির্মাতা বলেন, টেলিভিশনে ছবি মুক্তি দিলে দর্শকদের প্রতিক্রিয়া জানা যায়। যেটি সিনেমা হলে জানা যায় না। আরো একটি গুরুত্পূর্ণ ব্যাপার হলো সাধারণত নারীরা ভারতীয় সিরিয়ালে উপর সবসময় হুমড়ি খেয়ে পড়ে থাকে। কিন্তু ঈদের সময় এলে সবাই চাই নিজের দেশের অনুষ্ঠানগুলো দেখতে। সেক্ষেত্রে ‘নদীজন’ টেলিভিশনে বসে দেখার মতো একটি চলচ্চিত্র।

‘নদীজন’ চলচ্চিত্র নিয়ে কতুটুক আশাবাদী, এ প্রশ্নের জবাবে কাকলী বলেন, অবশ্যই অনেক আশাবাদী, কারণ সিনেমাটি দেখে কেউ বলতে পারবে না এটি অন্য কোনো সিনেমার নকল। ‘নদীজন’ এর নির্মাণ শৈলী, শব্দ, ক্যামেরার শট সবকিছুই দর্শকদের চোখে আটকে যাবে। ‘নদীজন’ নিয়ে আমার আশা ১৬ কোটি মানুষের মধ্যে চার কোটি দর্শক এই সিনেমাটি টেলিভিশনে উপভোগ করবেন। বর্তমানে বাণিজ্যিক ধারার চলচ্চিত্র একবারে নষ্ট হয়ে গেছে, সে কারণে চলচ্চিত্রের দর্শক কমে যাচ্ছে। ‘নদীজন’ এমন একটি ছবি যা কিছু দর্শককে চলচ্চিত্রে ফিরিয়ে আনতে সক্ষম হবে।

ভবিষ্যতে বাণিজ্যিক ধারার ছবি করার আগ্রহ প্রকাশ করে শাহনেওয়াজ জানান, আমাদের দেশে বাণিজ্যিক ধারার ছবি অন্য দেশের গল্প নকল করে বানানো ছবি। কিন্তু আমি যেই বাণিজ্যিক ধারার ছবি নির্মাণ করবো সেটি হবে একেবারে নিজের দেশের গল্পভিত্তিক ছবি। গল্প তৈরি হয়ে গেছে এখন শুধু ভালো প্রযোজকের আশায় আছি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইমপ্রেস টেলিফিল্মচ্যানেল আইনদীজন
শেয়ারTweetPin

সর্বশেষ

৪৩ বর্ষী গোলরক্ষক নিয়ে ২৮ বছর পর বিশ্বকাপে যাচ্ছে স্কটল্যান্ড

মে ১৯, ২০২৬

ট্রাম্পের পর এবার চীনে ভ্লাদিমির পুতিন

মে ১৯, ২০২৬

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন লোপেজ, আবেগঘন বার্তা ইয়ামালের

মে ১৯, ২০২৬

লীগ সেদিনই ব্যাক করেছে, যেদিন ‘২৪ কে ’৭১ এর বিরুদ্ধে দাঁড় করানো হয়েছিল: মাহফুজ আলম

মে ১৯, ২০২৬

চালকের আসনে বাংলাদেশ, অলৌকিক কিছুর আশায় পাকিস্তান

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT