চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদের ছুটি শেষ?

নুসরাত শারমিন নুসরাত শারমিন
১১:৩০ পূর্বাহ্ণ ২৮, জুন ২০১৭
লাইফস্টাইল
A A
ঈদের ছুটি
দারুণ কাটল ঈদ। পরিবারের সান্নিধ্যে, বন্ধুদের সঙ্গে ঘুরে খুব ভালো কেটেছে কয়েকটা দিন। কিন্তু ঈদের ছুটি শেষ। আবার শুরু হয়ে গেল বেরসিক কাজের দিনগুলো। ছুটির পরে অফিসে যেন মন বসছেই না। ভালো লাগুক কিংবা না লাগুক, এটাই বাস্তবতা। আর তাই বাস্তবতাকে মেনে নিয়ে ঈদের পরে নতুন করে শুরু করতে হবে কর্ম জীবন। অফিসের কাজগুলোকে একটু গুছিয়ে নিলে এবং মনটাকে স্থির করলে সহজেই মানিয়ে নিতে পারবেন নিজেকে। জেনে নিন ঈদের ছুটির পরে কর্মক্ষেত্রে ফিরে কাজগুলোকে গুছিয়ে নেওয়ার কিছু উপায়।
গুরুত্ব অনুযায়ী কাজ
কয়েক দিন ছুটির পরে ফিরে অনেকগুলো কাজ জমে গেছে? দুশ্চিন্তা না করে গুরুত্ব অনুযায়ী কাজের তালিকা তৈরি করুন। সবচাইতে গুরুত্বপূর্ণ যেই কাজটি সেটি আগে করুন। এরপর ধীরে ধীরে বাকি কাজ শেষ করুন। এতে কোনো জরুরি কাজ বাদ পরে যাওয়ার সম্ভাবনা থাকবে না।
পছন্দের কাজ দিয়ে শুরু
অফিসের সব কাজই কি বিরক্ত লাগে? নিশ্চয়ই আছে পছন্দের কিছু কাজ? ছুটির পরে ফিরে শুরুতেই অপছন্দের এবং কঠিন কাজগুলো করবেন না। এতে বিষণ্ণ হয়ে পড়বেন আপনি। পছন্দের কাজগুলো আগে সেরে ফেলুন।  সহজ কাজ দিয়ে কাজ শুরু করুন। এতে জমে থাকা কাজও কমবে, মনের ওপরও বেশি চাপ পড়বে না।
পরিবর্তন 
ঈদের ছুটি শেষে অফিসে ফিরে টেবিলটাকে পরিষ্কার করে ফেলুন। সাজিয়ে নিন নিজের মতো করে। টেবিলের কয়েকটা জিনিস এদিক-ওদিক করে সামান্য পরিবর্তন এনেও ইতিবাচক ফল পাওয়া যেতে পারে। সবুজের ছোঁয়াও আপনার মাঝে সতেজতা আনবে। তাই ইনডোর প্ল্যান্ট এনে রাখতে পারেন টেবিলে। প্রিয়জনের ছবিসহ একটি ফটোফ্রেমও রেখে দিন সাথে।
বিরতি নিন
ছুটির পরে কাজে ফিরে একবারে অতিরিক্ত কাজ করে ফেলতে চাইবেন না। বিরতি নিয়ে অল্প অল্প করে কাজ করুন। নিজেকে সময় দিন। কাজের  ফাঁকে মাঝে মাঝে চা কফি পান করুন। এই সময়টাতে পড়তে পারেন প্রিয় কোনো বই কিংবা গান শুনেও সময় কাটাতে পারেন। এতে কাজের প্রতি বিরক্ত সৃষ্টি হবে না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অফিসঈদঈদের ছুটিকর্মক্ষেত্র
শেয়ারTweetPin

সর্বশেষ

এসএসসিতে কুমিল্লা জেলায় প্রথম ইভা

আগস্ট ১২, ২০২৬

বিটিভির ডিজি হিসেবে কাজী জেসিনের প্রথম কার্যদিবস

আগস্ট ১১, ২০২৬

মোস্তাফিজকে আবারও রেখে দিলেও সাকিব-তাসকিনকে ছেড়ে দিয়েছে দল

আগস্ট ১১, ২০২৬

আবারও মেসি-সুয়ারেজের সাথে জুটি গড়তে পারেন নেইমার

আগস্ট ১১, ২০২৬

জীবন বাঁচাতে ও পরিবেশ রক্ষায় গাছের কোন বিকল্প নেই: ময়মনসিংহ জেলা প্রশাসক

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT