শিক্ষা

ঈদের ছুটিতেও অবস্থান কর্মসূচিতে থাকবে পদবঞ্চিতরা

ঈদের ছুটিতেও অবস্থান কর্মসূচিতে থাকবে পদবঞ্চিতরা

দাবি আদায় ও হামলার বিচার না পাওয়ায় ছাত্রলীগের কমিটিতে পদবঞ্চিতরা ও প্রত্যাশিত পদ না পাওয়া নেতারা অনির্দিষ্টকালের জন্য টিএসসির সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যে অবস্থান কর্মসূচি পালন করবে বলে জানিয়েছে। প্রয়োজন হলে ঈদের ছুটিতে বাড়িতে না গিয়ে এখানে থাকবেন বলেও জানান তারা।

অন্যদিকে সোমবার সকাল ১১টায় ওই কমিটিকে বৈধতা দিয়ে ১৭ জনকে নিয়ে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি জানায় ছাত্রলীগ নেতারা।

অবস্থানের বিষয়ে ছাত্রলীগের সাবেক উপ-দপ্তর সম্পাদক নকিবুল ইসলাম সুমন চ্যানেল আই অনলাইনকে বলেন, আমাদের দাবি দাওয়া এবং হামলার বিচারের জন্য ২৪ ঘণ্টা সময় নিলেও ১১ দিন অতিবাহিত হলেও কোন পদক্ষেপ নেওয়া হয়নি। এমনকি দলের ১৭ জনকে অব্যাহতি দেওয়ার কথা বলা হলেও সেখানেও কোন অগ্রগতি দেখা যায়নি।

এর আগে ১৩ মে বাংলাদেশ ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই কমিটিতে স্থান না পাওয়া (পদবঞ্চিত) নেতারা হামলা শিকার হয়েছিলেন। কমিটি ঘোষিত হওয়ার কয়েক ঘণ্টা পরপরই এই কমিটিতে অছাত্র, ছাত্রদল, বিবাহিত, মাদক ব্যবসায়ী, বিতর্কিতদের বাদ দেওয়ার দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিলেন তারা।

বিষয়:ছাত্রলীগের কমিটি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…