বিনোদন

ঈদের চতুর্থ দিন সকালে চ্যানেল আইয়ে ‘ঢাকা ড্রিম’

প্রসূনের নতুন সিনেমা ঢাকা ড্রিমের জন্য প্রেক্ষাগৃহে দর্শকদের আগ্রহ. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রসূনের নতুন সিনেমা ঢাকা ড্রিমের জন্য বিভিন্ন প্রেক্ষাগৃহে দর্শকদের ভিড়।. Channel i News – চ্যানেল আই নিউজ

প্রতিবারের মতো ঈদুল ফিতরেও চ্যানেল আই ৮ দিনব্যাপী সাজিয়েছে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানমালা। এসকল অনুষ্ঠানমালায় থাকছে শীর্ষ নির্মাতা ও শিল্পীদের অভিনয়ে নতুন সব চলচ্চিত্রের প্রদর্শনী।

তারই ধারাবাহিকতায় ঈদের চতুর্থ দিন (শুক্রবার) সকাল ১০টা ১৫ মিনিটে থাকছে গেল অক্টোবরে প্রেক্ষাগৃহে মুক্তি প্রাপ্ত প্রসূন রহমানের স্বাধীনধারার চলচ্চিত্র ‘ঢাকা ড্রিম’।

আভ্যন্তরীন বাস্তুচ্যুতি, জীবিকার প্রয়োজন ও উন্নত জীবনের আশায় ঢাকামুখি প্রান্তিক মানুষের স্বপ্ন ও স্বপ্নভঙ্গের গল্প নিয়ে নির্মিত ‘ঢাকা ড্রিম’।

ছবিতে আয়নাল ফকির নামের রহস্যময় এক অন্ধ ভিক্ষুকের চরিত্রে অভিনয় করছেন ফজলুর রহমান বাবু। এছাড়াও এতে গুরুত্বপূর্ণ কয়েকটি চরিত্রে অভিনয় করেছেন মনিরা মিঠু, শাহাদাত হোসেন, জয়ীতা মহলানবীশ, পূর্ণিমা বৃষ্টি, আবদুল্লাহ রানা, হিন্দোল রায়, শাহরিয়ার সজীব, নাইরুজ সিফাত, ইকবাল হোসেন, সুজাত শিমুল, আরশ খান, সায়মা নীরা‌ এবং প্রয়াত এসএম মহসীন সহ আরো অনেকে। চলচ্চিত্রটির সংগীতায়োজনে রয়েছেন বরেন্য শিল্পী কুমার বিশ্বজিৎ।

 

বিষয়:আবদুল্লাহ রানা আরশ খান ইকবাল হোসেন জয়ীতা মহলানবীশ ঢাকা ড্রিম নাইরুজ সিফাত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…