চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদের আগে চাঙ্গা রেমিট্যান্স প্রবাহ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০০ পূর্বাহ্ণ ২৮, মে ২০১৯
অর্থনীতি
A A

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের প্রবাহ বেড়েছে। চলতি মে মাসের প্রথম ২৪ দিনে ১৩৫ কোটি ডলার সমপরিমাণ অর্থ দেশে এসেছে। অর্থ আসার এই প্রবাহ অব্যাহত থাকলে এ মাসে রেকর্ড পরিমাণ রেমিট্যান্স আসবে বাংলাদেশে। 

বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এ তথ্য জানিয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি মাসের প্রথম ২৪ দিনে দেশে ১৩৫ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। এ হিসাবে গড়ে প্রতিদিন রেমিট্যান্স এসেছে প্রায় পাঁচ কোটি ৬২ লাখ ডলার । এ ধারাবাহিকতা অব্যাহত থাকলে চলতি মে মাস শেষে ১৭০ কোটি ডলার ছাড়িয়ে যেতে পারে। যা এর আগে কখনই হয়নি। মাসের হিসাবে বাংলাদেশে এটি হবে এ যাবৎকালের সর্বোচ্চ রেমিট্যান্স আহরণ।

ঈদুল ফিতরের আগে গত বছর মে মাসে প্রবাসীরা ১৫০ কোটি ডলার সমপরিমাণ অর্থ দেশে পাঠিয়েছিলেন।

চলতি বছরের এপ্রিল মাসে রেমিট্যান্স এসেছে ১৪৩ কোটি ডলার। আর চলতি (২০১৮-১৯) অর্থবছরের প্রথম দশ মাসে (জুলাই-এপ্রিল) রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে এক হাজার ৩৩০ কোটি ডলার। আগের বছরের একই সময়ের তুলনায় যা ১০ শতাংশ বেশি।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, ২০১৮ সালে ব্যাংকিং চ্যানেলে এক হাজার ৫৫৭ কোটি ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। যা আগের অর্থবছরের তুলনায় ২০৪ কোটি ডলার বা প্রায় ১৫ শতাংশ বেশি।

Reneta

এর আগে ২০১৭ সালে এসেছিল এক হাজার ৩৫৩ কোটি ডলার। তার আগের বছর অর্থাৎ ২০১৬ সালে ছিল এক হাজার ৩৬১ কোটি ডলার। ২০১৫ সালে এসেছে এক হাজার ৫৩১ কোটি ডলার। আর ২০১৪ সালে রেমিট্যান্সের পরিমাণ ছিল এক হাজার ৪৯২ কোটি ডলার।

রেমিট্যান্সের তথ্য পর্যালোচনায় দেখা গেছে, গত চার বছরের মধ্যে দেশে ২০১৪-১৫ অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে। এ সময় রেমিট্যান্স এসেছিল এক হাজার ৫৩১ কোটি ৬৯ লাখ ডলার।

গত ২০১৬-১৭ অর্থবছরে প্রবাসীদের রেমিট্যান্স পাঠানোর পরিমাণ ছিল এক হাজার ২৭৬ কোটি ৯৪ লাখ ডলার।

এছাড়া সর্বশেষ ২০১৭-১৮ অর্থবছরের এক হাজার ৪৯৮ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছিল প্রবাসীরা। যা তার আগের অর্থবছরের চেয়ে ১৭ দশমিক ৩ শতাংশ বেশি

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঈদবাংলাদেশরমজান ঈদরেমিট্যান্স
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশে বসছে এশিয়ান কারাতের বড় আসর

জুলাই ১৫, ২০২৬

জিম্বাবুয়েতে টি-টুয়েন্টিতেও হার দিয়ে শুরু বাংলাদেশের

জুলাই ১৫, ২০২৬

এইচএসসি নিয়ে সংসদে শিক্ষামন্ত্রীর ঘোষণা

জুলাই ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

উৎসব ও সিওটিআরআই-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

জুলাই ১৫, ২০২৬

গাজীপুরে পুলিশের বিশেষ অভিযানে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ২

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT