চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদের আগেই ঢাবি ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি?

মনোয়ার হোসেন মান্না মনোয়ার হোসেন মান্না
১১:৪৪ অপরাহ্ণ ২৯, মে ২০১৯
- সেমি লিড, শিক্ষা
A A

ঈদুল ফিতরের আগেই যেকোন সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হতে পারে বলে মন্তব্য করেছেন ঢাবি ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস।

কবে নাগাদ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি চূড়ান্ত হবে জানতে চাইলে বুধবার রাতে চ্যানেল আই অনলাইনকে সনজিত বলেন, আমাদের কমিটি চূড়ান্ত হয়েছে। ঈদের আগেই যেকোন সময় পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হবে।

কমিটিকে কেন্দ্র যেন কোন বিতর্কের সৃষ্টি না হয় সেদিকে খেয়াল রেখেই কমটি চূড়ান্ত করা হয়েছে বলে জানান তিনি।

সনজিত বলেন, ঢাবি ছাত্রলীগের কমিটিতে যোগ্যদেরই মূল্যায়ন করা হবে। এখানে উড়ে এসে জুড়ে বসার কোন সুযোগ নেই। জাতির পিতার আদর্শের সৈনিকদেরই বিবেচনা করা হবে। দীর্ঘদিন যারা রাজপথে ছাত্রলীগের জন্য শ্রম দিয়েছে তাদেরই মূল্যায়ন করা হবে। যারা আগে থেকেই পদধারী এবং স্বচ্ছ ব্যক্তিত্ত্বের অধিকারী তারাই নেতৃত্বে আসবে।

আপনারা দায়িত্ব গ্রহণের ১০ মাস পেরিয়ে গেছে এখনও কমিটি পূর্ণাঙ্গ করতে পারেননি কেন? জানতে চাইলে সনজিত বলেন, আমরা এর আগেও বেশ কয়েকবার কমিটির খসড়া করেছি। কিন্তু বিভিন্ন ইস্যুতে ঘোষণা করা সম্ভব হয়নি। আমরা দায়িত্ব নেওয়ার পরপরই জাতীয় নির্বাচন ছিল, বহুল প্রতীক্ষিত ডাকসু নির্বাচন ছিল। এরকম নানা জটিলতায় কমিটি দেওয়া সম্ভব হয়নি।

সনজিত ও সাদ্দাম ঢাবি ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদকের দায়িত্বে আসেন গত বছরের ৩১ জুলাই। ইতোমধ্যে ১০ মাস অতিক্রান্ত হয়েছে। এই সময়ের মধ্যে বেশ কয়েকবার কমিটি দেওয়ার কথা শোনা গেলেও পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করতে পারেননি তারা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাবিঢাবি ছাত্রলীগসাদ্দাম
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অবিকল্প মোদী: অসাম্প্রদায়িকতার পরাজয় নাকি গণতন্ত্রের সৌন্দর্য?

পরবর্তী

নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে যাচ্ছেন সোনিয়া-রাহুল

পরবর্তী

নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে যাচ্ছেন সোনিয়া-রাহুল

বিশ্বকাপের জমকালো উদ্বোধন

সর্বশেষ

উপমহাদেশের চলচ্চিত্র আইকন বি এন সরকারের ১২৫তম জন্মবার্ষিকী

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বৈশ্বিক তাপদাহে কুলিং অ্যাপ্লায়েন্স রপ্তানিতে রেকর্ড শেনচেনের

জুলাই ১৯, ২০২৬

বাংলাদেশের সবচেয়ে কাছের বন্ধু চীন: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

জুলাই ১৯, ২০২৬

ফাইনালে স্পেনের একাদশ যেমন হতে পারে

জুলাই ১৯, ২০২৬

পাঁচ জেলায় বন্যার পূর্বাভাস

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT