চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ অস্বচ্ছল শিক্ষার্থীদের সহায়তায় ঢাবি ছাত্রলীগ

মনোয়ার হোসেন মান্নামনোয়ার হোসেন মান্না
৮:১৭ অপরাহ্ণ ২০, অক্টোবর ২০১৯
- সেমি লিড, শিক্ষা
A A

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীদের ভর্তিতে সহায়তা করার কথা জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।

শনিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নিজস্ব প্যাডে সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ‘‘আমরা লক্ষ্য করেছি, কিছু শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হবার পরও আর্থিক অস্বচ্ছলতার কারণে নানামুখী জটিলতার সম্মুখীন হচ্ছে। আমরা বিশ্বাস করি ‘শিক্ষা, শান্তি, প্রগতি’র পরিব্রাজক সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ মেধাবী এই শিক্ষার্থীদের পাশে সর্বাবস্থায় রয়েছে।

আর্থিক অস্বচ্ছলতার কাছে কখনই মেধার পরাজয় ঘটতে পারে না- এটিই আমাদের সাংগঠনিক মূলমন্ত্র। তাই ২০১৯-২০ শিক্ষাবর্ষে উত্তীর্ণ কোন শিক্ষার্থী যদি আর্থিক অস্বচ্ছলতা জনিত সমস্যার সম্মুখীন হয়, তাকে বাংলাদেশ ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে যোগাযোগের আহ্বান জানানো হল।’’

এ বিষয়ে জানতে চাইলে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিবছর অনেক শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তিযুদ্ধে উত্তীর্ণ হয়। তাদের মধ্যে অনেক দরিদ্র শিক্ষার্থী থাকে। যেটি আমরা ইতোপূর্বে জেনেছি। ভর্তিযুদ্ধে বিজয়ী হয়ে শুধুমাত্র আর্থিক অস্বচ্ছলতার কারণে অনেকে ভর্তি নিয়ে অনিশ্চয়তায় পরে যায়। আমরা চাই না কেউ অর্থের কারণে বিপর্যস্ত হোক, অনিশ্চয়তায় পড়ুক।’

সাদ্দাম বলেন, আমরা এটি নিশ্চিত করতে চাই অর্থের কাছে মেধার পরাজয় না হোক। তাই আমরা উদ্যোগ নিয়েছি তাদেরকে আর্থিকভাবে সহায়তা করার।

Reneta

পার্টির নিজস্ব ফান্ড, সংগঠনের সাবেক ও দলের নেতাদের সহযোগিতায় তারা এই কার্যক্রম পরিচালনা করবেন বলে জানিয়েছেন ছাত্রলীগের এই নেতা।

তিনি বলেন, আমরা বিশ্ববিদ্যালয় শাখার কয়েকজন নেতাকে এ বিষয়ে দায়িত্ব দিয়েছি। তারা সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমের সূত্রে অসচ্ছল শিক্ষার্থীদের চিহ্নিত করবে। তারপর যাচাই-বাছাই করে তাদের ভর্তি হতে যে অর্থের প্রয়োজন হবে তা আমাদের সংগঠনের পক্ষ থেকে প্রদান করা হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাবি ছাত্রলীগ
শেয়ারTweetPin

সর্বশেষ

ফাইনালে হারের কারণ ব্যাখ্যা করলেন বাটলার

জুন ৬, ২০২৬

ফাইনাল হারের দায় নিজের কাঁধে নিলেন বাটলার

জুন ৬, ২০২৬

জার্মানির শিরোপা পুনরুদ্ধারের মিশন, বাধা ইকুয়েডর-আইভরি কোস্ট

জুন ৬, ২০২৬

নয়াদিল্লির যন্তর মন্তরে সমাবেশ করেছেন ‘ককরোচ জনতা পার্টি’র সমর্থকরা

জুন ৬, ২০২৬

৭ সাংবাদিককে এ্যাগ্রো ইন্ডাস্ট্রি মিডিয়া অ্যাওয়ার্ড দিয়েছে প্রাণ-আরএফএল গ্রুপ

জুন ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT