ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ওবায়দুল কাদেরের নির্দেশ
ওবায়দুল কাদের ভিডিও কনফারেন্সে অংশগ্রহণ করে বক্তব্য দিচ্ছেন, তিনি পর্দার পেছনে বসে আছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে ঈদের আগে ও পরের ৭দিন দেশের সকল ফ্লাইওভার ও আন্ডারপাসের চলমান নির্মাণ কাজ জনস্বার্থে বন্ধের নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি আজ সড়ক ও জনপথ অধিদপ্তরের নবনির্মিত ভবনে ঈদকে সামনে রেখে দেশের সড়ক-মহাসড়কের পরিস্থিতি নিয়ে প্রকৌশলীদের সঙ্গে মতবিনিময় সভায় তাঁর বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এ নির্দেশ দেন।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






