বাংলাদেশ

ঈদযাত্রায় রেলের ফিরতি টিকিট বিক্রি শুরু শনিবার

ঈদযাত্রায় রেলের ফিরতি টিকিট বিক্রি শুরু শনিবার

পবিত্র ঈদুল আজহা শেষে রাজধানীসহ বিভিন্ন শহরে ফিরতে রেলের ফিরতি টিকেট বিক্রি শুরু হবে আগামীকাল শনিবার। বাসস

আগামীকাল শনিবার বাংলাদেশ রেলওয়ে ২৯ ও ৩০ সেপ্টেম্বর যাত্রার অগ্রিম টিকিট বিক্রি করবে।

প্রতিদিন সকাল নয়টা থেকে টিকিট বিক্রি শুরু হবে। একজন যাত্রীকে সর্বাধিক চারটি টিকিট দেওয়া হবে এবং বিক্রীত টিকিট ফেরত নেওয়া হবে না।

বাংলাদেশ রেলওয়ের রাজশাহী, খুলনা, রংপুর, দিনাজপুর ও লালমনিরহাট স্টেশন থেকে বিশেষ ব্যবস্থাপনায় অগ্রিম টিকিট বিক্রি করা হবে।

বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তারা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা স্টেশনে টিকিট বিক্রি কার্যক্রম তদারকি করবেন।

বিষয়:ঈদ টিকিট বিক্রি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…