চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদযাত্রায় ভোগান্তি বন্ধে পদক্ষেপ কী?

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৬:১৭ অপরাহ্ন ১১, আগস্ট ২০১৮
সম্পাদকীয়
A A
ট্রেন-বাড়ি ফেরা

স্বজনদের সঙ্গে ঈদ করতে যাওয়া মানুষদের প্রায় প্রতিবছরই ভোগান্তির শিকার হতে হয়। ভোগান্তি কমাতে সবসময় সরকারের নানা তৎপরতা লক্ষ্য করা গেলেও শেষ পর্যন্ত ভোগান্তির শিকার হতে হয় যাত্রীদের। এ যেন নাড়ির টানে বাড়ি ফেরা মানুষদের চিরাচরিত নিয়তি। এবারও ঈদুল আযহা উপলক্ষে ইতোমধ্যে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। এখানেও নানা ভোগান্তির খবর পাওয়া যাচ্ছে।

চ্যানেল আইয়ের প্রতিবেদনে জানা যায়, ‘ঈদুল আযহা উপলক্ষে টানা চতুর্থ দিনের মতো ট্রেনের অগ্রিম টিকিট নিতে বিড়ম্বনায় পড়তে হয়েছে কয়েক হাজার মানুষকে। সার্ভার বন্ধ থাকায় এই ভোগান্তি আরও বেড়ে যায়।

২০ আগস্টের টিকিট নিতে কমলাপুর রেলওয়ে স্টেশনে ভিড় ছিল শুক্রবার সন্ধ্যা থেকে। টিকিট নিতে আসা যাত্রীরা জানিয়েছেন নানা অনিয়মের কথা। অভিযোগ রয়েছে, লাইনের শুরুর দিকে দাঁড়িয়েও টিকিট মেলেনি অনেক নারী যাত্রীর। শুরুর তিন ঘণ্টায় মাত্র ৫০টি টিকিট বিক্রি হয়েছে নারীদের বুথে।’

এছাড়াও নানা ধরনের অনিয়মের খবর আসছে ঈদযাত্রাকে ঘিরে। এসব অভিযোগের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের খবর তেমন লক্ষণীয় নয়। এর উপর রেলের সার্ভার বন্ধ থাকার খবর যেন মরার উপর খাঁড়ার ঘা। ঈদ উপলক্ষে বিশেষ এই সেবা চলাকালীন এমন সমস্যা কেন? এসময় রেলওয়ে কর্তৃপক্ষের আরও প্রস্তুতি গ্রহণ এবং দায়িত্বশীল আচরণ সবাই প্রত্যাশা করে।

শুধু রেলপথ নয়, সড়কপথসহ অন্যান্য রুটেও যাত্রীদের হয়রানির শিকার হওয়ার আশঙ্কা থেকে যাচ্ছে। ফিটনেসবিহীন গাড়ি, মহাসড়কে যানজট, দুর্ঘটনা এবং অন্যান্য ভোগান্তি লাঘবে এখন থেকেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। অগ্রিম প্রস্তুতি না থাকায় অনেক সময় সড়ক এবং নৌপথে এসময় দুর্ঘটনার খবর দেখা যায়। আমরা চাই, ঈদের আনন্দ উদযাপনের বদলে কোনো মানুষের যেন বেদনা পেতে না হয়।

তবে সরকারের একার পক্ষে এসব সমস্যার সমাধান করা সম্ভব নয় বলে আমরা মনে করি। এক্ষেত্রে পরিবহন খাতের সংশ্লিষ্টদের সহায়তা একান্ত প্রয়োজন। পরিবহন খাত যে ব্যবসার পাশাপাশি একটি সেবা খাত, সংশ্লিষ্টদের তা অবশ্যই বুঝতে হবে। সেবার মানসিকতা নিয়ে ঈদযাত্রা নিরাপদ করতে যার যার অবস্থান থেকে সবাইকে এগিয়ে আসতে আমরা আহ্বান জানাচ্ছি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঈদযাত্রাসম্পাদকীয়
শেয়ারTweetPin

সর্বশেষ

‘আমি অনেক বড় হয়েছি, কিন্তু বাবা, আজ তুমি নেই’

এপ্রিল ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় হায়ারের প্রথম ফ্ল্যাগশিপ স্টোর উদ্বোধন

এপ্রিল ১৮, ২০২৬

শেষ হচ্ছে পারিবারিক গল্পে দর্শক মাতানো নাটক

এপ্রিল ১৮, ২০২৬

ট্রেবলজয়ী মেডেল নিলামে তুলছেন ম্যানসিটির ‘রহস্যময়’ একজন

এপ্রিল ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

এপ্রিল-মে মাসে আসছে অস্বাভাবিক শক্তিশালী ‘সুপার এল নিনো’

এপ্রিল ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT