চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ই-বিপণন বর্তমান সময়ের দাবি: বিসিক চেয়ারম্যান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১২ অপরাহ্ণ ০৯, ফেব্রুয়ারি ২০২১
- সেমি লিড, অর্থনীতি
A A
সেমিনার ও প্রশিক্ষণ অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা বসে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) চেয়ারম্যান মো. মোশতাক হাসান ই-বিপণনকে বর্তমান সময়ের দাবি বলে মন্তব্য করেছেন।

মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারের এটুআই কার্যালয়ে বিসিক এটুআই-এর মধ্যে এক সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

এই সমঝোতা স্মারকের উদ্দেশ্য হলো ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে নাগরিক সেবায় উদ্ভাবনকে অগ্রাধিকার দিয়ে বিসিক এবং এটুআই-এর যৌথ উদ্যোগ গ্রহণ।

অতিরিক্ত সচিব মোশতাক হাসান বলেন, বিসিক সরকারের ২০৪১ সালের এ উন্নত অর্থনীতিতে উন্নয়নের রূপরেখার সাথে সামঞ্জস্য রেখে মহা পরিকল্পনা হাতে নিয়েছে। এর আওতায় বিসিক পঞ্চম প্রতিষ্ঠান হিসাবে ওয়ান স্টপ সেবা প্রদান শুরু করতে যাচ্ছে। ই-বিপণন বর্তমান সময়ের দাবি। এটুআই এর সাথে এই সমঝোতা স্মারকের মাধ্যমে এটুআই-এর একশপ উদ্যোগের সাথে যুক্ত হয়ে উদ্যোক্তারা ই-বিপণন করতে পারবেন।

বিসিক চেয়ারম্যান আরও বলেন,  বিসিকের উদ্যোক্তারা একশপের লজিস্টিকস সেবা এবং অনলাইনে পেইমেন্ট সুবিধা গ্রহণ করতে পারবেন। পাশাপাশি সারাদেশে ছড়িয়ে থাকা একশপের বিস্তৃত নেটওয়ার্কের অন্তর্ভুক্ত হতে পারবেন। দেশে এবং দেশের বাইরে ই-কমার্স কানেক্টিভিটি তৈরিতে একশপ সহযোগিতা দিবে।

অনুষ্ঠানে এটুআই-এর প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) ড. মো. আব্দুল মান্নান বলেন, একপে এবং এটুআই-এর স্কিলস পোর্টাল নিয়ে বিসিক এবং তাদের উদ্যোক্তাদের কার্যক্রম ডিজিটাল সেবায় রূপান্তর করা সম্ভব হবে। ইতিমধ্যে একশপ মালয়েশিয়া, সিঙ্গাপুর এবং অন্যান্য দেশে প্রান্তিক উদ্যোক্তাদের পণ্য বিপণন করছে।

সমঝোতা স্মারক অনুযায়ী প্রাথমিক পর্যায়ে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) উদ্যোক্তাদের জন্য ই-কমার্স প্লাটফর্ম তৈরিতে সহায়তা, ডিজিটাল দক্ষতা বৃদ্ধি এবং প্রয়োজনীয় মার্কেট লিংকেজ সহায়তা দিবে এটুআই।

এছাড়াও ৬৪ জেলায় বিসিকের ডিসপ্লে সেন্টার গুলোকে অনলাইন প্লাটফর্মের আওতায় আনাসহ পণ্য উৎপাদন এবং বিপণনে নিযুক্ত কর্মী, উদ্যোক্তা এবং সমবায় সমিতিগুলোর জন্য প্রশিক্ষণ বিষয়ক কারিগরি পরামর্শ দিবে এটুআই।

ট্যাগ: বিসিক চেয়ারম্যান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ইমার্জিং স্কোয়াডে যারা

পরবর্তী

মিরপুরে মোস্তাফিজের সঙ্গী কে?

পরবর্তী
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মিরপুরে অনুশীলনে ব্যস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

মিরপুরে মোস্তাফিজের সঙ্গী কে?

বাংলাদেশের প্রতিনিধি ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধির মধ্যে উপহার বিনিময়।. Channel i News - চ্যানেল আই নিউজ

শান্তিরক্ষায় বাংলাদেশ সরকারের ভূমিকার ভূয়সী প্রশংসা

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT