আন্তর্জাতিক

ইয়েমেনে বিয়ের অনুষ্ঠানে সৌদি বিমান হামলায় নিহত ৩৮

ইয়েমেনে বিয়ের অনুষ্ঠানে সৌদি বিমান হামলায় নিহত ৩৮

ইয়েমেনে একটি বিয়ের অনুষ্ঠানে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় নারী ও শিশুসহ কমপক্ষে ৩৮ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অনেকে।

সোমবার ইয়েমেনের দক্ষিণাঞ্চলের প্রদেশ তাইজের রেড সি-পোর্টের কাছে ওয়াজিয়াহতে ওই হামলা চালানো হয়।

ইয়েমেনের ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা জানিয়েছেন ‘ভুলবশত’ ওই হামলা চালানো হয়েছে। শিয়াপন্থি হাউদি বিদ্রোহীদের দমনে চলতি বছরের মার্চ থেকে ইয়েমেনে অভিযান শুরু করে সৌদি জোট।

জাতিসংঘ বলছে, গত ছয় মাসে ২ হাজার ২শ বেসামরিক নাগরিকসহ প্রায় ৫ হাজার মানুষ নিহত হয়েছে।

বিষয়:ইয়েমেন ইয়েমেন - সৌদি হামলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…