ইয়েমেনে একটি বিয়ের অনুষ্ঠানে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় নারী ও শিশুসহ কমপক্ষে ২৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অনেকে। স্থানীয় সময় বুধবার রাতে রাজধানী সানা থেকে ৫০ কিলোমিটার দক্ষিণের প্রদেশ ধামারে বিমান হামলা চালানো হয়।
মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছে ধামার হাসপাতাল কর্তৃপক্ষ। তবে ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা বলছেন, ভুলবশত ওই হামলা চালানো হয়েছে।
এর আগে গত সপ্তাহে দক্ষিণাঞ্চলের প্রদেশ তাইজের রেড সী পোর্টের কাছে ওয়াজিয়াহতে বিয়ের অনুষ্ঠানে বিমান হামলায় ১শ’ ৩১ জন নিহত হয়।
শিয়াপন্থি হাউদি বিদ্রোহীদের দমনে চলতি বছরের মার্চ থেকে ইয়েমেনে অভিযান শুরু করে সৌদি জোট। গত ছয় মাসে ইয়েমেনে ২ হাজারেরও বেশি বেসামরিক নাগরিকসহ প্রায় ৫ হাজার মানুষ নিহত হয়েছে।







