চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইয়াস: কক্সবাজারে ৩ হাজারের বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
৭:১২ অপরাহ্ণ ২৭, মে ২০২১
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A

ঘূর্ণিঝড় ইয়াস ও পূর্ণিমা জোয়ারের তাণ্ডবে গত দু’দিনে কক্সবাজারের উপকূলীয় এলাকায় তিন হাজারেরও বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিক তথ্য পাওয়া গেছে। এছাড়াও ক্ষতি হয়েছে পানের বরজ শাকসবজি এবং আউশের বীজতলা।

কক্সবাজারের জেলা প্রশাসক মামুনুর রশীদ জানিয়েছেন, উপজেলাগুলো থেকে ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ বিবরণ পাওয়া যায়নি। দুই দিনের মধ্যে ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ বিবরণ পাওয়া যাবে।

জেলা প্রশাসক জানান, ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাব ও পূর্ণিমা জোয়ারে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কুতুবদিয়া উপজেলা, মহেশখালী উপজেলার মাতারবাড়ী ও ধলঘাটা ইউনিয়ন সদর উপজেলার গোমাতলী ইসলামপুর ইউনিয়ন এবং সেন্টমার্টিন্স দ্বীপে।

সেন্টমার্টিন্স দ্বীপের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুর মোহাম্মদ জানিয়েছেন, জোয়ারের তাণ্ডবে দ্বীপের জেটিটি বিধ্বস্ত হয়েছে। জেটির পল্টুন ভেঙে গেছে। জোয়ারের পানি ঢুকে দ্বীপের বাড়িঘর ও পর্যটন রিসোর্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। জোয়ারের আঘাতে দ্বীপের চারদিকে ভাঙনের সৃষ্টি হয়েছে।

জেলা প্রশাসক মামুনুর রশীদ জানান, জেলার বিভিন্ন উপজেলা থেকে পাওয়া প্রাথমিক তথ্যে জানা গেছে ৭ উপজেলার ১৭ ইউনিয়ন ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত গ্রাম অঞ্চল ৫৮.৪৭৬ বর্গ কিলোমিটার, ক্ষতিগ্রস্ত খানা ২ হাজার ১৮০টি, ভেসে যাওয়া পশু-প্রাণী ৬৭৬ টি, ক্ষতিগ্রস্ত ঘর ৩ হাজার ৪৭০টি, ক্ষতিগ্রস্ত শস্যখেত ৫২.৫ হেক্টর, ক্ষতিগ্রস্ত খামার ৮৫ দশমিক ৬৪ হেক্টর, ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ লাইন ১.৫ কিলো মিটার, ক্ষতিগ্রস্ত সড়ক ২১.৫কিলোমিটার, ক্ষতিগ্রস্ত বাঁধ ৫.৩৬৫ কিলোমিটার, বনাঞ্চল ২৩ হেক্টর, ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ৩টি, ক্ষতিগ্রস্ত নলকূপ ৪৫টি।

জেলা প্রশাসক আরও জানান, কুতুবদিয়ায় আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া ৫ হাজার ৭শ’ মানুষকে খাবার সরবরাহ করা হয়েছে।

Reneta

ইয়াসের প্রভাবে সৃষ্ট জোয়ারের পানি সর্বোচ্চ পাঁচ ফুট উচ্চতায় বৃদ্ধি পাওয়ায় বেড়ীবাঁধ না থাকায় উপকূলীয় এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। জোয়ারের আঘাতে কক্সবাজার সমুদ্র সৈকতের ঝাউগাছেরও ব্যপক ক্ষতি হয়েছে। অনেক জায়গায় ঝাউগাছ উপড়ে গেছে। ভাঙন ধরেছে সৈকতের বালিয়াড়ি।

কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ আব্দুর রহমান জানিয়েছেন, আজ এবং আগামীকালও পূর্ণিমা জোয়ারের প্রভাব থাকবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইয়াসঘূর্ণিঝড়
শেয়ারTweetPin

সর্বশেষ

ইউরোভিশনে প্রথমবার বাংলাদেশ

জুলাই ২৩, ২০২৬

আসরে প্রথম হার দেখল মিরাজদের গল গ্যালান্টস

জুলাই ২২, ২০২৬

প্রকল্প বাস্তবায়নের গতি বাড়িয়ে অপ্রয়োজনীয় ব্যয় কমাতে প্রধানমন্ত্রীর নির্দেশ

জুলাই ২২, ২০২৬

নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল

জুলাই ২২, ২০২৬

মহেশখালীর এলএনজি টার্মিনালে ত্রুটিতে গ্যাস সংকট

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT