স্পোর্টস

ইয়াসিরের সেঞ্চুরিতে ‘এ’ দলের চারে চার

ইয়াসিরের সেঞ্চুরিতে ‘এ’ দলের চারে চার

সিরিজ জয় নিশ্চিত হয়ে গিয়েছিল আগের ম্যাচেই। শেষ ম্যাচেও জয়ের ধারা অব্যাহত রেখে আয়ারল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে ৪-০তে জিতে সিরিজ শেষ করল বাংলাদেশ ‘এ’ দল। পাঁচ ম্যাচ সিরিজের শেষটিতে নাজমুল হোসেন শান্তর দল জিতেছে ৭৬ রানে। সিরিজের দ্বিতীয় ম্যাচটি ভেসে যায় বৃষ্টিতে।

কক্সবাজারে শেষ ম্যাচে ব্যবধান গড়ে দেন ইয়াসির আলি চৌধুরী। মিডলঅর্ডার ব্যাটসম্যানের অপরাজিত সেঞ্চুরিতে (১০২) স্বাগতিকরা পায় ২৮৬ রানের বড় সংগ্রহ।

১০১ বলে ৮ চার ও ৫ ছক্কায় ১০২ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন ইয়াসির। সিরিজে অলরাউন্ড নৈপুন্য দেখিয়ে সিরিজসেরা হয়েছেন তানবীর হায়দার।

এদিন জবাব দিতে নেমে ৪৩. ৪ ওভারে ২১০ রানে গুটিয়ে যায় আইরিশরা। সফরকারীদের ইনিংসে ধস নামান বাঁহাতি পেসার আবু হায়দার রনি। ৯.৪ ওভার ৩৮ রানে নেন তিন উইকেট। ইমরান আলী ও সাঞ্জামুল ইসলাম নেন দুটি করে উইকেট।

তিন সপ্তাহের সফরে আয়ারল্যান্ড ‘এ’ দল প্রথম মাঠে নামে চারদিনের ম্যাচে। সিলেটে অনুষ্ঠিত ম্যাচটিতে শান্তবাহিনীর কাছে ৫ উইকেটে হার মানে তারা।

বিষয়:বাংলাদেশ ‘এ’ দল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…