বাংলাদেশ

ইসি গঠনে রাষ্ট্রপতির সংলাপ শুরু আজ

ঢাকার সুপ্রিম কোর্ট ভবন, ঐতিহ্যবাহী স্থাপনা. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকার সুপ্রিম কোর্ট ভবন, একটি ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ আইনগত কেন্দ্র, শহরের কেন্দ্রস্থলে অবস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

নির্বাচন কমিশন পুনর্গঠনে আজ থেকে শুরু হচ্ছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাষ্ট্রপতির সংলাপ। বঙ্গভবনে সংলাপ শুরু হবে বিকেল চারটায়।

প্রথমদিন প্রধান বিরোধী দল জাতীয় পার্টির সঙ্গে আলোচনায় বসবেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ।

জাতীয় পার্টি জানিয়েছে, পার্টির চেয়ারম্যান জিএম কাদের নেতৃত্বে আট সদস্যের একটি প্রতিনিধি দল আলোচনায় অংশ নেবে।

এরপর মঙ্গলবার বৈঠকে অংশ নেবে জাতীয় সমাজতান্ত্রিক দল- জাসদ।

এর আগে নবম, দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণে সংলাপ অনুষ্ঠিত হয়েছিল।

আগামী ১৪ ফেব্রুয়ারি শেষ হচ্ছে বর্তমান ইসির পাঁচ বছরের মেয়াদ। এ সময়ের মধ্যেই রাষ্ট্রপতি নতুন কমিশন গঠন করবেন, যাদের অধীনে অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন।

বিষয়:ইসি রাষ্ট্রপতির সংলাপ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…