চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইসলামী ব্যাংক মেডিকেল কলেজের হোস্টেলে ‘ভোগ’ ম্যাগাজিনের প্রচ্ছদকন্যার মরদেহ

এনামূল কবীর রূপমএনামূল কবীর রূপম
৬:২৪ অপরাহ্ণ ২৯, মার্চ ২০১৭
অপরাধ
A A

ইসলামী ব্যাংক মেডিকেল কলেজের হোস্টেলে ‘ভোগ’ ম্যাগাজিনের প্রচ্ছদকন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার হোস্টেল থেকে ‘রুধা আতিফ’ নামের ওই মডেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তিনি মালদ্বীপের নাগরিক এবং ওই মেডিকেলের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন।

প্রত্যক্ষদর্শীসূত্রে জানা গেছে, সকাল ১১টার দিকে ওই মডেলের দরজা ভিতর থেকে বন্ধ পাওয়া যায়। সবাই খুলতে চেষ্টা করে ব্যর্থ হয়। পরে পুলিশ এসে দরজা খুলে সিলিং ফ্যানের সাথে তার ঝুলন্ত লাশ দেখতে পান।

ভোগ ম্যাগাজিনের প্রচ্ছদে রুধা আতিফ (বাম দিক থেকে প্রথমে)

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার শফিক আহমেদ চ্যানেল আই অনলাইনকে বলেন, মালদ্বীপের নাগরিক ওই মডেলের পরিবার তার লাশের ময়নাতদন্ত করতে আপত্তি জানিয়েছেন। দেশটির দূতাবাস থেকেও একই আপত্তি জানানো হয়েছে।

দুই বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি দিয়ে আলোড়ন তুলেছিলেন এই তরুণ মডেল। সমুদ্রের নীল পানির মতো নীল চোখ বিশিষ্ট মালদ্বীপের মেয়ে নামে পরিচিতি পান রুধা আতিফ। সমুদ্রে ডুব দিয়ে উপরে উঠছেন- সত্যি নামের এক ফটোগ্রাফার যিনি এই ছবিটি তুলেছিলেন, ছবিটি ইন্টারনেটে ভাইরাল হয়। এই ছবির মাধ্যমে ভোগ ম্যাগাজিনের প্রচ্ছদে জায়গা করে নেন তিনি।

মডেল রুধা আতিফের এই ছবিটি ইন্টারনেটে ভাইরাল হয়। যা তাকে ভোগ ম্যাগাজিনের মডেল হওয়ার পথ খুলে দেয়।

নবম বার্ষিকীতে দক্ষিণ এশিয়ার আরো পাঁচ নারীর সাথে ‘বৈচিত্রে ঐক্য উদযাপন’ শিরোনামে একটি গ্রুপ ছবি প্রকাশ করে ভোগ ম্যাগাজিন। যেসব নারীরা নিজেদের ব্যক্তিগুনে উদ্ভাসিত হয়ে এগিয়ে যাওয়ার পাশাপাশি অন্যদের অনুপ্রাণিত করেছেন- এমন নারীদের খুঁজে বের করতে এ আয়োজন করা হয়। ভোগ ম্যাগাজিনের এসব সুন্দরী নারীদের তালিকায় রুধা আতিফ একজন ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভোগ ম্যাগাজিনমডেলমালদ্বীপ
শেয়ারTweetPin

সর্বশেষ

স্বাস্থ্য বীমার চেক পেলেন ১৮ সম্প্রচার সাংবাদিক

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত ৬

জুলাই ১৪, ২০২৬
জেন-জি সামলাতে হিমশিম খাচ্ছেন বালেন্দ্র শাহ | Balen Shah | Nepal | Prime Minister of Nepal

জেন-জি সামলাতে হিমশিম খাচ্ছেন বালেন্দ্র শাহ

জুলাই ১৪, ২০২৬
ছবি: প্রতিনিধি

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ময়মনসিংহে সড়ক অবরোধ শিক্ষার্থীদের

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

সড়ক ছেড়ে পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT