চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইসলামী দলগুলোকে বিএনপির সঙ্গ ছাড়ার আহ্বান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪৯ অপরাহ্ণ ১৫, ফেব্রুয়ারি ২০১৮
রাজনীতি
A A

দুর্নীতির দায়ে দণ্ডিত খালেদা-তারেককে পরিহার করে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট ত্যাগ করার জন্য ইসলামী দলগুলোকে আহ্বান জানিয়েছেন ১৪ দলীয় জোটের শরীক দল তরিকত ফেডারেশনেরর চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী।

বৃহস্পতিবার দুপুরে ধানমন্ডিতে দলের কার্যালয়ে এক বৈঠক শেষে এ আহ্বান জানান তিনি।

নজিবুল বশর বলেন: এ দেশে বিএনপি শুরু থেকেই ইসলামের দোহাই দিয়ে আসছে। তারা বিভিন্ন ভাবে ইসলামকে বেচা বিক্রি করেছে। এখন সময় এসেছে তাদের পরিহার করার।

ইসলামী দলগুলোকে বিএনপির জোট থেকে বেরিয়ে অাসার অাহ্বান জানিয়ে ১৪ দলের এই নেতা বলেন: ইসলাম কখনো দুর্নীতি সমর্থন করে না। তাহলে আপনারা কেমন ইসলামী দল? বিএনপির চেয়ারপার্সন দুর্নীতি মামলায় জেলে, আরেক নেতা দণ্ডপ্রাপ্ত আসামী। দণ্ডপ্রাপ্ত আসামীকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা হয়েছে, অথচ আপনারা এখনো সেই জোটে আছেন।

‘সময় এসেছে আপনাদের চিন্তা করার। দুর্নীতির দায়ে ৭ বছরের দণ্ডপ্রাপ্ত আসামীর নেতৃত্বে জোটে থাকবেন কিনা। তারপরও আপনারা বিএনপি জোটে থাকলে ইসলামী দলের নামে আপনারা কলঙ্ক। তাই সময় থাকতে ইসলামের দিকে তাকিয়ে ইসলামী দলগুলে ২০ দলীয় জোট থেকে বেরিয়ে আসুন, নতুন জোট করুন।’

বিএনপি নির্বাচনে না আসার পায়তারা করছে জানিয়ে তিনি বলেন: বাস্তবে বিএনপি নির্বাচনে আসবে না। তাই তারা বিভিন্ন ভাবে পায়তারা করছে। নির্বাচনে আসবে না বলেই তারা বলছেন খালেদা ছাড়া নির্বাচনে যাবে না।

Reneta

মার্চ মাসের ১৮ তারিখে তরীকত ফেডারেশনের ত্রিবার্ষিক সম্মেলনের ঘোষণাও দেন নজিবুল বশর।

কেন্দ্রীয় তরীকত ফেডারেশনের জরুরী বৈঠকে উপস্থিত ছিলেন, মহাসচিব এম এ আওয়াল, প্রেসিডিয়াম সদস্য সৈয়দ হাবিবুল বশর আল হাসানী, সৈয়দ রেজাউল হক চাঁদপুরী, শাহমিরান আল কাদেরী, ভাইস চেয়ারম্যান এবিএম সিদ্দিকুর রহমান, জালাল উদ্দিন বকশীহ কেন্দ্রীয় নেতারা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ২০ দলীয় জোটতরিকত ফেডারেশন
শেয়ারTweetPin

সর্বশেষ

গণপিটুনিতে নিহত সুমন মন্ডলকে দেখতে জড়ো হন স্থানীয়রা

চুরির ঘটনায় উত্তেজনা, গণপিটুনিতে অভিযুক্ত নিহত

আগস্ট ৩, ২০২৬

সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

আগস্ট ৩, ২০২৬
ছবি: প্রতিনিধি।

বিদ্যুৎ সরবরাহসহ ৭ দফা দাবিতে বরগুনায় বিদ্যুৎ অফিস ঘেরাও

আগস্ট ৩, ২০২৬

বৈশ্বিক শ্রমবাজারে দক্ষ কর্মী পাঠাতে আইওএমের সহায়তা চায় বাংলাদেশ

আগস্ট ৩, ২০২৬

খাদ্যবান্ধব কর্মসূচিতে ১৫ টাকা কেজি দরে চাল পাচ্ছে ৫৫ লাখ পরিবার

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT