নাটোরে একটি মন্দিরের প্রতিমা ভাংচুর করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাতে শহরতলির রায় আমহাটি গ্রামে এই ভাংচুরের ঘটনা ঘটেছে।
শুক্রবার বেলা ১১ টার দিকে এলাকাবাসী মণ্ডপের সামনে দিয়ে যাওয়ার সময় ঘটনাটি জানতে পেরে পুলিশে খবর দেয়। খবর পেয়ে নাটোর সদর থানার পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান এবং মন্দির কমিটির সভাপতি রমেশ চন্দ্র সরকার জানান, গ্রামের হরি মন্দিরে হরি প্রতিমা সংরক্ষিত ছিল। বৃহস্পতিবার রাতে কোন এক সময় দুর্বৃত্তরা মণ্ডপে প্রবেশ করে প্রতিমাটি ভেঙ্গে ফেলে।
এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার রাতে ওই গ্রামে একটি ইসলামিক জলসা ছিল। জলসা শেষে ফেরার সময় এলাকার দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে।
বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছে বলেও জানিয়েছেন নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান।







