চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইসরাইল-ফিলিস্তিন সঙ্কট মোকাবেলায় ফ্রান্সে বৈশ্বিক সম্মেলন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৩৯ পূর্বাহ্ণ ১৫, জানুয়ারি ২০১৭
আন্তর্জাতিক
A A

ইসরাইল এবং ফিলিস্তিনের মধ্যকার সংঘাত নিরসনে শান্তি আলোচনা ত্বরান্বিত করতে ফ্রান্স সরকার আয়োজন করেছে আন্তর্জাতিক সম্মেলনের। রাজধানী প্যারিসে শুরু হওয়া ওই সম্মেলনে বিশ্বের ৭০টি দেশের প্রতিনিধি অংশ নিয়েছেন।

বছরের পর বছর ধরে চলে আসা ইসরাইল-ফিলিস্তিন দ্বন্দ্বের সমাধান হিসেবে মনে করা দুই-দেশ নীতির পক্ষে সমর্থন পোক্ত করতেই এই সম্মেলন বলে জানিয়েছে বিবিসি।

ফিলিস্তিন এই সম্মেলনকে স্বাগত জানিয়েছে। কিন্তু ইসরাইল সরকার বলছে, প্যারিসের এই সম্মেলনের উদ্দেশ্য তাদের বিরুদ্ধে যায়। সম্মেলনে অংশও নেয়নি দেশটি।

দু’দেশের মধ্যে শেষবার সরাসরি শান্তি আলোচনা হয়েছিল ২০১৪ সালের এপ্রিলে। কিন্তু পরস্পরের প্রতি রুক্ষ আচরণের কারণে ওই সময়ই আলোচনা প্রক্রিয়া ভেঙ্গে পড়ে।

ইসরাইল এবং ফিলিস্তিনকে ওই সম্মেলনের উপসংহার বা ফলাফল জানতে আমন্ত্রণ জানানো হয়েছে, পুরো সম্মেলনে নয়।

দখল করা ভূমিতে অবৈধ বসতি নির্মাণ বন্ধ করতে ইসরাইলকে আহ্বান জানিয়ে সম্প্রতি একটি প্রস্তাব অনুমোদন করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। এসব বসতি নির্মাণ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন উল্লেখ করে তা বন্ধের দাবি জানানো হয়েছে ওই প্রস্তাবে।

Reneta

প্রস্তাবটি পাসে ফিলিস্তিন সন্তোষ প্রকাশ করলেও প্রস্তাবের শর্তগুলো মানবে না বলে জানিয়েছে ইসরাইল। আর এ নিয়ে চলতে থাকা টানাপোড়েনের মাঝেই সমস্যা সমাধানে প্যারিসে আয়োজিত হলো এই বৈশ্বিক সম্মেলন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইসরাইলফিলিস্তিন
শেয়ারTweetPin

সর্বশেষ

ব্রাজিলের বিপক্ষে অপরাজিতই থাকল নরওয়ে

জুলাই ৬, ২০২৬

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন নেইমার

জুলাই ৬, ২০২৬

এন্ড্রু কিশোরকে হারানোর ছয় বছর

জুলাই ৬, ২০২৬

হালান্ডের জোড়া গোল, ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টারে নরওয়ে

জুলাই ৬, ২০২৬

নরওয়ের গোলবাতিল-ব্রাজিলের পেনাল্টি মিস, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT