আন্তর্জাতিক

নামাজের সময় আল-আকসায় ফের ইসরাইলের হামলা

ইসরাইলি হামলার কারণে আল-আকসা মসজিদে ভিড় ও উত্তেজনা. Channel i News - চ্যানেল আই নিউজ

আল-আকসা মসজিদের বাইরে ইসরাইলি হামলার কারণে ব্যাপক ভিড় ও উত্তেজনা দেখা গেছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে জুমার নামাজের সময় ফের অভিযান চালিয়েছে ইসরাইলের নিরাপত্তা বাহিনী। এতে কমপক্ষে ৪২ ফিলিস্তিনি আহত হয়েছে। তাদের মধ্যে ২২জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইসরাইলি পুলিশের দাবি, ফিলিস্তিনিরা মসজিদ প্রাঙ্গনসহ ইহুদিদের প্রার্থনা করার অংশে পাথর নিক্ষেপ এবং ইসরাইল বিরোধী স্লোগান দেওয়া শুরু করলে তাদের প্রতিহত করা হয়।

তবে প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশ মুসল্লিদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে ইসরাইলি পুলিশ।

বিষয়:আল-আকসা মসজিদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…