ভয়াবহ দাবানলের কারণে ৫০ হাজারের বেশি মানুষকে ইসরাইলের হাফিয়া শহর ছাড়তে হয়েছে। বন্ধ হয়ে গেছে বেশ কিছু সড়ক।
টানা দু’ মাসের খরা এবং তীব্র বাতাসে আগুন দ্রুতই ছড়িয়ে পড়ছে। কাছের জেরুজালেম শহর ও পশ্চিম তীরেও আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে।
ইসরাইলের পুলিশ প্রধান বলেছেন, কিছু কিছু ক্ষেত্রে নাশকতামূলক আগুন দেয়া হয়েছে বলে তারা সন্দেহ করছেন।
ইসরাইলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু বলেছেন, পরিকল্পিকভাবে আগুন দেয়া হলে তা হবে সন্ত্রাসী হামলার শামিল।
জড়িত সন্দেহে ৪ ফিলিস্তিনিকে আটক করেছে ইসরাইলি পুলিশ। আগুন নেভাতে প্যালেস্টাইন সহায়তার প্রস্তাব দিলেও সাড়া দেয়নি ইসরাইল।








