চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইরানের বিরুদ্ধে ব্রিটিশ ট্যাংকার জব্দের চেষ্টার অভিযোগ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:২৩ অপরাহ্ণ ১১, জুলাই ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ব্রিটিশ তেলের ট্যাংকার-ইরান

এইচএমএস মনট্রোজ

ইরানের কিছু নৌকা উপসাগরীয় অঞ্চল থেকে যুক্তরাজ্যের একটি তেলের ট্যাংকার জব্দ করে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে বলে অভিযোগ করেছেন ব্রিটিশ সরকারের এক মুখপাত্র। 

ব্রিটিশ রয়্যাল নেভির একটি যুদ্ধজাহাজ এসে পরে ইরানি ‘দখলদার’ নৌকাগুলোকে হটিয়ে দেয় বলেও ওই মুখপাত্র জানান।

নাম প্রকাশ না করে ওই মুখপাত্রের বরাতে বিবিসি জানায়, রয়্যাল নেভির এইচএমএস মনট্রোজ জাহাজটি প্রথমে ইরানের নৌকাগুলোকে ফিরে যাওয়ার জন্য মৌখিকভাবে সতর্কবার্তা জানায়। কিন্তু এতে সেগুলো ফিরে না যাওয়ায় যুদ্ধজাহাজটি ‘ব্রিটিশ হেরিটেজ’ নামক ওই ট্যাংকার এবং ইরানের নৌকাগুলোর মাঝখানে এসে অবস্থান নেয়।

মনট্রোজ এরপর জাহাজের কামান তাক করে আরেক দফা হুঁশিয়ারির কিছুক্ষণ পর ফিরে যায় ইরানি নৌকাগুলো।

ইরানের এই ধরনের কর্মকাণ্ড আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলেও দাবি করেছে যুক্তরাজ্য।

যুক্তরাষ্ট্রের গণমাধ্যমগুলো জানিয়েছে, উপসাগরীয় অঞ্চলে নিযুক্ত সংশ্লিষ্ট মার্কিন কর্মকর্তাদের ধারণা, ওই নৌকাগুলো ইরানের বিশেষ সশস্ত্র বাহিনী ইরানিয়ান রেভোল্যুশনারি গার্ড কর্পসের। ব্রিটিশ হেরিটেজ হরমুজ প্রণালি দিয়ে উপসাগর এলাকা থেকে বেরিয়ে যাওয়ার সময় নৌকাগুলো তাকে বাধা দেয়।

Reneta

গত ৪ জুলাই ব্রিটিশ রয়্যাল মেরিনের ৪২ কমান্ডো বাহিনীর ৩০ মেরিন সেনাকে যুক্তরাজ্য থেকে আকাশ পথে জিব্রাল্টার নিয়ে যাওয়া হয়। তাদের সহায়তায় জিব্রাল্টারের কর্মকর্তারা ‘গ্রেস ১’ নামে ইরানের একটি সুপার ট্যাংকার জব্দ করে।

যুক্তরাজ্যের দাবি, ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা অমান্য করে ট্যাংকারে করে সিরিয়ায় তেল পাঠাচ্ছিল ইরান। তবে এই দাবির পক্ষে কোনো জোরালো প্রমাণ দেখাতে পারেনি যুক্তরাজ্য।

জব্দ ওই তেলের ট্যাংকার ফিরিয়ে না দিলে ব্রিটেনেরও একটি তেলের ট্যাংকার জব্দ করা হবে বলে হুমকি দিয়েছিল তেহরান। ওই হুমকির বাস্তবায়নের জন্যই বৃহস্পতিবারের এই চেষ্টা বলে দাবি করছে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইরানইরানের তেলের ট্যাংকারতেলের ট্যাংকারযুক্তরাজ্য
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জুলাই-আগস্টে বাড়তে পারে ডেঙ্গুর প্রকোপ, প্রস্তুতির আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর

জুলাই ২, ২০২৬

ফুটবলের নির্মম বিচার ‘টাইব্রেকার’: সেরা তারকাদের ব্যর্থতা আর কান্নার ইতিহাস

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

‘নজরুলের আবির্ভাব ছিল পরাধীন জাতির ভাগ্যাকাশে আলোকবর্তিকা’

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT