চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুর্দি নিয়ন্ত্রিত কিরকুক দখলের দাবি ইরাকী নিরাপত্তা বাহিনীর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫৪ অপরাহ্ণ ১৬, অক্টোবর ২০১৭
আন্তর্জাতিক
A A

কুর্দি বাহিনী নিয়ন্ত্রিত কিরকুকে প্রদেশ ইরাকি সেনাবাহিনী নিয়ন্ত্রন নিয়েছে বলে দাবি করেছে ইরাকের রাষ্ট্রীয় টেলিভিশন। কোন সংঘর্ষ ছাড়াই ওই এলাকার তেলক্ষেত্রসহ বেশ কিছু অঞ্চল নিরাপত্তা বাহিনী নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে বলে করা হয় সরকরের পক্ষ থেকে। কিন্তু সরকারের এ দাবির কথা অস্বীকার করেছে কুর্দি বাহিনী।

প্রত্যক্ষদর্শী বিবিসিকে জানিয়েছে, সেনা মোতায়েনের পরই ওই এলাকায় দু’পক্ষের সংঘর্ষ শুরু হয়। তারা কিছু নিরাপত্তা বাহিনীকে প্রাদেশিক সরকারি ভবনে ঢুকতেও দেখেছে। দক্ষিণ কিরকুকে সকাল থেকে চলা সংঘর্ষে স্থানীয়রা এলাকা ছেড়ে পালাতে শুরু করেছে।

ইরাকি বাহিনী তেল খনি, গ্যাস ফিল্ড এবং রাষ্ট্রীয় তেল কোম্পানির অফিসের নিয়ন্ত্রণ নিয়েছে বলে দাবি করে। কুর্দি পেশমারগা বাহিনী নাকি কোন ধরনের প্রতিরোধ না করেই তাদের দাবি মেনে নিয়েছে বলে দাবি করে সরকারি বাহিনী।তবে  কুর্দি পেশমারগা বাহিনীর কমান্ডার বলেছে ইরাকি বাহিনী যা করছে তা কুর্দি জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার নামান্তর।

এদিকে তুরস্ক এই হামলায় বাগদাদের প্রশংসা করে কুর্দি বাহিনীকে দমাতে বাগদাদকে সব ধরনের সহায়তা করার আশ্বাস দিয়েছে। তুরস্ক দাবি করেছে কুর্দিরা যদি স্বাধীনতার পেয়ে যায় তাহলে তুরস্কতে যে কুর্দি নৃ – গোষ্ঠি রয়েছে তারাও স্বাধীনতার জন্য আন্দোলন করবে।

কুর্দিস্তান ওয়ার্কাস পার্টি ( পিকেকে) তুরস্কের বিদ্রোহী বাহিনী যারা স্বাধীনতার জন্য ১৯৮০ সাল থেকে লড়াই করে আসছে।যাদেরকে তুরস্ক সরকার এখনো সন্ত্রাসী বাহিনী হিসাবে বিবেচনা করে থাকেন।

ইরাকে সেপ্টেম্বরে গণভোটে কুর্দিরা স্বাধীনতার পক্ষে ভোট দেয়ার পর থেকেই ভবিষ্যত কুর্দিস্তান নিয়ে দু’পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। ২০১৪ সালে কুর্দি পেশমারগা যোদ্ধাদের দখল করা ঘাঁটি ও তেলক্ষেত্রগুলো নিজেদের পুনঃনিয়ন্ত্রণে আনতে চায় বাগদাদ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কুর্দি বাহিনী
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রথম প্রযোজনাতেই বাজিমাত, ডালাসে দর্শক মাতাল রঙ্গমঞ্চের ‘জ্বীন কফিল’

জুলাই ৬, ২০২৬

যুক্তরাষ্ট্রে সুপার টাইফুন ‘বাভি’-এর তাণ্ডব, ব্যাপক ক্ষয়ক্ষতি

জুলাই ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

খামেনির জানাজা থেকে ট্রাম্পকে হত্যার ডাক

জুলাই ৬, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ

জুলাই ৬, ২০২৬

‘যেখানে শুরু সেখানেই শেষ’ নেইমারের

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT