ইরাকের মসুল শহরের কাছে বাদাউশ কারাগারে একটি গণকবরের সন্ধান পাওয়া গেছে। সেখানে প্রায় ৫০০ লোকের দেহাবশেষ রয়েছে বলে ইরাকি বাহিনীর বরাতে জানিয়েছে বিবিসি ।
ইরাকি বাহিনী সপ্তাহের শুরুর দিকে মসুলের বাদাউশ কারাগারটি দখলে নেওয়ার পর বিষয়টি জানতে পারে।
শিয়া নেতৃত্বাধীন হাশদ আল- শাবির প্যারামিলিটারী বাহিনীর পক্ষ থেকে বলা হয়, বৃহৎ এই গণকবরে প্রায় ৫০০ বেসামরিক বন্দীদের দেহাবশেষ রয়েছে, মসুল দখলের পর আইএস এর বাহিনী কারাগারটির নিয়ন্ত্রন নিয়ে এই বেসামরিক বন্দীদের হত্যা করে।
আরো বলা হয়, তথাকথিত জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এর জঙ্গিরা ২০১৪ সালে মসুল দখলের সময় এসব বেসামরিক বন্দীদের হত্যা করেছিল।সেসময় আইএস প্রায় ৬০০ নাগরিককে হত্যা করে যার বেশির ভাগই ছিল শিয়া মুসলিম ।
মসুল শহর থেকে ১৫ কিলোমিটার দূরবর্তী বাদাউশ কারাগার থেকে বেঁচে ফেরা ব্যক্তিরা হিউম্যান রাইট ওয়াচকে জানান, ২০১৪ সালে বাদাউশ কারাগার দখলের পর আইএস জঙ্গিরা ১৫০০ বন্দিকে হাত-পা বেঁধে লরিতে করে মরুভূমির বিচ্ছিন্ন এলাকায় নিয়ে যায়।
তবে হিউম্যান রাইট ওয়াচ ২০১৪ সালে তাদের এক রিপোর্টে বলেছিল, আইএস এর বন্দুকধারীরা সে সময় শত শত পুরুষ নাগরিককে হত্যা করেছিল।
হিউম্যান রাইট ওয়াচ তাদের রিপোর্টে আরো বলেন , আইএস বন্দুকধারীরা সুন্নী ও খ্রিষ্ট্রানদের থেকে শিয়াদের আলাদা করে এবং তাদের পাহাড়ের উপর নিয়ে খাদের কিনারায় ভাঁজ হয়ে বসতে বাধ্য করে, তারপর রাইফেল দিয়ে তাদের মাথা বরাবর গুলি করে হত্যা করে্তর। ভবে বেঁচে থাকার জন্য কেউ কেউ মৃতের মতো ভান করতো বা লাশের সারির উপর মৃতের মতো পড়ে থাকতো।
ইরাকি সেনাবাহিনীর ৯ম আর্মড ডিভিশন এবং বেসামরিক বাহিনী গত বুধবার মসুলের উত্তর-পশ্চিমে অবস্থিত বাদাউশ কারাগারটি পুর্নদখল করে। তবে আইএস বা এই বিষয়ের সাথে সংশ্লিষ্ট কাউকে আটক করা হয়েছে কিনা ইরাকি বাহিনী সে বিষয়ে কিছু বলেনি।
ইরাক সরকার গত অক্টোবরে মসুল পুর্নদখলের জন্য অভিযান শুরু করে এবং জানুয়ারিতে এসে শহরটির পূর্ব দিকের স্বাধীনতা ঘোষণা করে। পশ্চিম মসুলের পুরনো অংশে পর্যায়ক্রমে অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে ইরাকি সেনারা।









