দশম জাতীয় সংসদের ১৪তম অধিবেশন শেষ হয়েছে। সমাপনী বক্তৃতায় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধীদলকে ধন্যবাদ জানিয়ে বলেন, বর্তমান বিরোধীদল দেশের স্বার্থে গঠনমূলক ভূমিকা রাখায় সংসদ এখন অনেক প্রাণবন্ত।
তিনি বলেন, বিএনপি-জামায়াতের সময় সংসদে কথা বলা যেতো না, ভদ্র সমাজের মানুষ তাদের কথা কান পেতে শুনতে পারতো না।
সেসময় সংসদের পরিবেশটাই খারাপ হয়ে গিয়েছিল বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পরে অধিবেশনের সমাপ্তি ঘোষণা করে রাষ্ট্রপতির আদেশ পড়ে শোনান স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী।







