চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্নায়ুকোষে টিউমার হয়েছে ইরফানের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪৭ পূর্বাহ্ণ ১৭, মার্চ ২০১৮
বিনোদন
A A

বলিউড অভিনেতা ইরফান খান অবশেষে তার বিরল রোগের নাম জানিয়েছেন। সামাজিক মাধ্যমে তিনি জানিয়েছেন যে, নিউরোএন্ডোক্রাইন টিউমার হয়েছে তার। এটি মূলত স্নায়ুকোষের টিউমার।

ইরফান টুইটারে লিখেছেন, ‘অপ্রত্যাশিত কোনো ঘটনা আমাদের বড় করে দেয়। গত কিছুদিন ধরে এমনটাই হচ্ছে। জানতে পেরেছি আমার নিউরোএন্ডোক্রাইন টিউমার ধরা পড়েছে। কঠিন অসুখ কিন্তু আমার চারপাশের ভালোবাসা এবং শক্তি আমাকে আশা যোগাচ্ছে। চিকিৎসার জন্য দেশের বাইরে যাচ্ছি। সবাইকে শুভেচ্ছা পাঠানোর অনুরোধ করছি। নিউরো সবসময় মস্তিষ্কে হয় না। এ নিয়ে গবেষণার জন্য গুগলই সেরা পন্থা। যারা আমার সম্পর্কে জানার অপেক্ষায় ছিলেন, তাদের জন্য সামনে আরও কিছু গল্প নিয়ে ফিরব।’

?? pic.twitter.com/IDThvTr6yF

— Irrfan (@irrfank) March 16, 2018

ভারতের শ্রী গঙ্গা রাম হাসপাতালের সার্জিকাল গ্যাস্ট্রোএন্টারোলজি ও লিভার ট্রান্সপ্ল্যান্ট বিভাগের হেড অব ডিপার্টমেন্ট ডাক্তার সৌমিত্র রাওয়াত জানিয়েছেন, নিউরোএন্ডোক্রাইন টিউমার হলো শরীরে উপস্থিত নিউরোএন্ড্রো কোষের অস্বাভাবিক বৃদ্ধি। যখন কোনো কোষ অস্বাভাবিক ভাবে বাড়াতে তখন সেটা টিউমারে রূপ নেয়। এক ধরণের বিরল ক্যানসার। এটা নাড়ি, ফুসফুস, থাইরয়েড, অগ্ন্যাশয়, উপাঙ্গ, পায়ুসহ শরীরের যে কোনও অংশে ছড়িয়ে যেতে পারে।

তিনি আরও জানিয়েছেন যে চিকিৎসা পদ্ধতি নির্ভর করবে টিউমার কোন স্থানে হয়েছে এবং এটার আকৃতির উপর নির্ভর করে। তবে তিনি জানিয়েছেন যে ইরফান খানের যে ধরনের টিউমার হয়েছে তা সাধারণত সার্জারির মাধ্যমে অপসারণ সম্ভব এবং রোগীর সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা অনেক বেশি।

এর আগে ৫ মার্চ টুইটারে ইরফান খান জানান, তিনি বিরল রোগে ভুগছেন। শিগগিরই রোগটির নাম জানাবেন বলেও প্রতিশ্রুতি দেন ৫১ বছর বয়সী এই তারকা। টাইমস অব ইন্ডিয়া

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইরফান খান
শেয়ারTweetPin1

সর্বশেষ

শেষ ওভারে ব্যাটে হৃদয়ের ঝড়, জয় পেয়েছে সাকিবদের জাফনা

জুলাই ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র থেকে আসবে ৭১ হাজার কোটি টাকার এলএনজি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কক্সবাজারকে সিটি করপোরেশন করা হচ্ছে

জুলাই ২৮, ২০২৬

আবারও ইতালির কোচ হতে চলেছেন মানচিনি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হাতির ধাক্কায় ইজিবাইক উল্টে শিশুর মৃত্যু

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT