চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইমার্জিং কাপের প্রস্তুতি ম্যাচে তুষার-বিজয়-মারুফ

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৪:১৩ অপরাহ্ণ ১৫, মার্চ ২০১৭
অন্যান্য
A A

ইমার্জিং এশিয়া কাপের প্রথম প্রস্তুতি ম্যাচ বৃহস্পতিবার। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে। পঞ্চাশ ওভারের ম্যাচটিতে অনূর্ধ্ব-২৩ দলের ক্রিকেটাররা ছাড়াও অংশ নিতে যাচ্ছেন জাতীয় দলের এক ঝাঁক তারকা তারকা। বাংলাদেশ দলের রঙিন পোশাকের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ছাড়াও খেলবেন নুরুল হাসান সোহান, প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পাওয়া সানজামুল ইসলাম। ওয়ানডে দলে ফেরা শুভাগত হোম ব্যক্তিগত কারণে ছুটিতে থাকায় অংশ নেবেন না।

বয়স ২৩ পেরিয়ে যাওয়া চার ক্রিকেটার অংশ নিতে পারবেন ইমার্জিং কাপে। সেই চারজনের একজন লিটন কুমার দাস। ইনজুরি থেকে সেরে উঠলেই যোগ দেবেন ক্যাম্পে। বাকি তিন ক্রিকেটার কারা সেটি নিয়ে এখনো চলছে জল্পনা-কল্পনা। তুষার ইমরান, নাসির হোসেন, এনামুল হক বিজয়, শফিউল ইসলাম, তানবীর হায়দার, মেহেদি মারুফ, আবুল হাসান রাজু ও মোহাম্মদ মিঠুনের মধ্যে থেকে তিন ক্রিকেটারকে নির্বাচকরা বেছে নিতে পারেন বলে বিসিবির একটি সূত্র বলছে।

বৃহস্পতিবারের প্রস্তুতি ম্যাচে অংশ নেবেন সম্ভাবনায় থাকা সবাই। বিসিএলের সবশেষ ম্যাচে ডাবল সেঞ্চুরি হাঁকানো শাহরিয়ার নাফীসকে খেলাতে চাইলেও ব্যক্তিগত কারণে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

Banglabid

অনূর্ধ্ব-২৩ দলে শেষ মুহূর্তে ডাক পেয়েছেন পেসার হান্ট থেকে উঠে আসা ইবাদত হোসেন। বয়সের কোটায় ইমার্জিং কাপে খেলবেন শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে খেলতে থাকা মেহেদী হাসান মিরাজ। একসাথে বয়সভিত্তিক ক্রিকেটে খেলা নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ সাইফুদ্দিন, জাকির হাসানদের সঙ্গে পাবেন মিরাজ। আছেন বিপিএলের চতুর্থ আসরে দুর্দান্ত বোলিং করা বাঁহাতি পেসার আবু হায়দার রনি।

অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক সাইফ হাসান ও সহ-অধিনায়ক আফিফ হোসেন ধ্রুব অংশ নেবেন প্রস্তুতি ম্যাচে। প্রথম বিভাগ ক্রিকেট লিগে ২২২ রানের বিধ্বংসী ইনিংস খেলা আজমীর আহমেদ আছেন দলে। প্রস্তুতি ম্যাচ হলেও জাতীয় দলের তারকা ক্রিকেটার ও ইমার্জিং ক্রিকেটারদের অংশগ্রহণ ম্যাচটি উত্তাপ ছড়াচ্ছে।

ইমার্জিং কাপে বাংলাদেশ দলের কোচ মিজানুর রহমান বাবুল বললেন, ‘শ্রীলঙ্কা যাওয়ার আগে জাতীয় দলের ক্রিকেটাররা এই ম্যাচ খেলে প্রস্তুতি সারবেন। বেশিরভাগ ক্রিকেটারই লংগার ভার্সন ক্রিকেটের মধ্যে ছিল। ৫০ ওভারের ক্রিকেটে মানিয়ে নেয়ার একটা সুযোগ পাবেন তারা। তাতে ইমার্জিং ক্রিকেটারদের প্রস্তুতিও ভালো হবে। ১৮ মার্চ আরও একটি প্রস্তুতি ম্যাচ খেলবো আমরা। ২১ মার্চ ইমার্জিং কাপের মূল দল চলে যাবে কক্সবাজার। টুর্নামেন্ট শুরুর আগে সেখানে আরও দুটি প্রস্তুতি ম্যাচ পাব আমরা।’

Reneta

আট দেশের অংশগ্রহণে ইমার্জিং এশিয়া কাপ মাঠে গড়াবে ২৭ মার্চ। প্রথম দিনে চার ভেন্যুতে গড়াবে চারটি ম্যাচ। কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ‘বি’ গ্রুপের ম্যাচে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ হংকং। ২৮ মার্চ নেপাল ও ৩০ মার্চ পাকিস্তানের মুখোমুখি হবে স্বাগতিকরা। ‘এ’ গ্রুপে রয়েছে ভারত, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও মালয়েশিয়া।

গ্রুপ পর্বে বাংলাদেশের সবগুলো ম্যাচ কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। সেখানকার দুটি ভেন্যু ছাড়াও টুর্নামেন্টের ম্যাচগুলো হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ও এমএ আজিজ স্টেডিয়ামে। এশিয়ার টেস্ট দল-বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার হয়ে খেলবে তাদের অনূর্ধ্ব-২৩ দল। এই চার দল তাদের খেলোয়াড় তালিকায় জাতীয় দলের চারজন করে খেলোয়াড় রাখতে পারবে। বাকি চার দেশের জাতীয় দল অংশ নেবে এই টুর্নামেন্টে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমার্জিং কাপ
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT