চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইমার্জিং কাপের দলে নাফীস-নাসির-বিজয়?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১৬ অপরাহ্ণ ১৮, ফেব্রুয়ারি ২০১৭
স্পোর্টস
A A

শ্রীলঙ্কা সফরে বাংলাদেশের সিরিজ শুরু হবে টেস্ট দিয়ে। মার্চের শেষ দিকে স্বাগতিকদের বিপক্ষে যখন ওয়ানডে সিরিজ খেলতে নামবে মাশরাফিবাহিনী, তখন বাংলাদেশে গড়াবে আট জাতির ইমার্জিং কাপ। এশিয়ান ক্রিকেট কাউন্সিল আয়োজিত এই প্রতিযোগিতায় ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের সঙ্গে খেলবে আফগানিস্তান, আরব আমিরাত, নেপাল ও হংকংয়ের জাতীয় দল। তবে টেস্ট খেলুড়ে চারটি দেশ জাতীয় দলের চারজন করে ক্রিকেটার স্কোয়াডে অন্তর্ভুক্ত করতে পারবে।

বাংলাদেশ খেলাবে কোন চার ক্রিকেটারকে? এমন প্রশ্নে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানালেন, জাতীয় দলে খেলেছে এমন অভিজ্ঞ ও প্রতিষ্ঠিত ক্রিকেটারদের সুযোগ দেয়া হবে ইমার্জিং কাপের দলে।

নান্নু যে ইঙ্গিত দিলেন তাতে, দলে থাকার ব্যাপারে সামনের কাতারেই থাকছেন শাহরিয়ার নাফীস, নাসির হোসেন ও এনামুল হক বিজয়। বাংলাদেশের জার্সি গায়ে নাফীস ৭৫টি ওয়ানডে খেলেছেন। নাসির ৫৮টি ও বিজয় খেলেছেন ৩০টি করে ওয়ানডে। শেষ অবধি অভিজ্ঞরা মূল্যায়ন পেলে এই তিন ক্রিকেটার সুযোগ পেতে পারেন। ঘরোয়া ক্রিকেটেও দারুণ ছন্দে রয়েছেন তারা। নাফীস ও বিজয় জাতীয় লিগের পর রান পাচ্ছেন বিসিএলেও। জাতীয় লিগে ডাবল সেঞ্চুরি হাঁকানো নাসির তো জাতীয় দলে থাকারই দাবিদার হয়ে উঠেছেন!

Banglabid

শনিবার বিসিবি কার্যালয়ে সংবাদমাধ্যমকে মিনহাজুল আবেদিন নান্নু বলেন, ‘শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে দলটা তৈরি করে ইমার্জিং কাপের স্কোয়াড দেব। আমরা এইচপি স্কোয়াড থেকে ২২ জনের একটা দল করে দিয়েছি, যেটা অনূর্ধ্ব-২৩। এরপর যে চারজন জাতীয় দল থেকে আসার কথা, ওটা ওয়ানডে দল করার পর ঠিক করবো। জাতীয় দলে অভিজ্ঞ এবং প্রতিষ্ঠিত এমন চারজন খেলোয়াড় ইর্মাজিং কাপের দলে রাখবো।’

আগামী ১৫ মার্চ ইমার্জিং কাপ ক্রিকেটের আসর শুরু হওয়ার কথা থাকলেও কয়েকদিন পিছিয়ে মার্চের শেষ দিকে হতে পারে এটি। টুর্নামেন্টের সম্ভাব্য ভেন্যু ফতুল্লা ও চট্টগ্রাম। বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের ক্যাম্প শুরু ২৫ ফেব্রুয়ারি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমার্জিং কাপ
শেয়ারTweetPin

সর্বশেষ

হরমুজ খুলতে ইরানের দাবি, পাল্টা ‘গত ৫০ বছরের’ ক্ষতিপূরণ চান ট্রাম্প

আগস্ট ১১, ২০২৬
ঢাকার আকাশে মেঘাচ্ছন্ন আকাশ, বৃষ্টির পূর্বাভাস. Channel i News - চ্যানেল আই নিউজ

আকাশে হালকা মেঘে বৃষ্টির আভাস, কবে কমবে গরম

আগস্ট ১১, ২০২৬

বেসরকারি হাসপাতাল-ক্লিনিকের লাইসেন্স নবায়নে সরকারের নতুন নিয়ম

আগস্ট ১১, ২০২৬

প্রবল ভূমিকম্পে লণ্ডভণ্ড কলম্বিয়ায় মৃত্যুর মিছিল

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

শিশুদের টিকা বিষয়ে ট্রাম্প প্রশাসনের নতুন সিদ্ধান্ত, বিশেষজ্ঞদের শঙ্কা

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT