চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইমরুলের ‘আফসোস’ বাড়িয়ে আগারওয়ালের সেঞ্চুরি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৩২ অপরাহ্ণ ১৫, নভেম্বর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

সেঞ্চুরি তো দূরের পথ, ফিফটিই হয়ত পেতেন না মায়াঙ্ক আগারওয়াল! প্রথমদিনের শেষ সেশনে ইমরুল যেভাবে তার সহজ ক্যাচটা ফেলে দিলেন, এরপর বড় কিছু না করতে পারলে নিজের প্রতি অবিচারই হতো। ৩২ রানের মাথায় পাওয়া সুযোগকে হাতছাড়া করেননি ভারত ওপেনার, বাংলাদেশি বোলারদের হাপিত্যেশ বাড়িয়ে ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি তুলে ছুটছেন।

শুক্রবার আগারওয়ালের সেঞ্চুরিতে ইন্দোর টেস্টের দ্বিতীয় দিনে বড় লিডের পথে ভারত। দিনের প্রথম সেশনে আবু জায়েদ রাহির ছোবল সামলে বড় জুটি গড়ে ফেলেছেন আগারওয়াল ও আজিঙ্কা রাহানে।

বাংলাদেশ-১৫০, ভারত-১৯৫/৩ (৫৮)

প্রথমদিনে ৩৭ রানে অপরাজিত আগারওয়াল ৯৮ বলে ফিফটি তুলেছেন নতুন দিনের প্রথম সেশনে। এ সেশনেই সেঞ্চুরির আগে ডানহাতি ব্যাটসম্যান জীবন পেয়েছেন আরও একবার। ৮২ রানে থাকার সময় মেহেদী মিরাজকে সুইপ খেলতে গিয়ে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েছিলেন। তবে রিভিউ নিয়ে বেঁচে গেছেন।

দুই দফা সুযোগের পর আগারওয়াল সেঞ্চুরি তুলেছেন ১৮৬ বলে। ইবাদত হোসেনকে সোজা ব্যাটে চার মেরে পৌঁছান নিরানব্বইয়ে। তিন বল পর অনসাইডে ফ্লিক করে দুই রান নিয়ে তিন অঙ্কের ঘরে। সেঞ্চুরি পেতে ১৫ চারের সঙ্গে একটি ছক্কাও মেরেছেন ভারত ওপেনার।

আগারওয়ালের সঙ্গী রাহানে ছুঁয়েছেন ব্যক্তিগত মাইলফলক। ২৫ রানের মাথায় নাম লেখান চার হাজারি ক্লাবে। যেখানে ঢুকতে ভারতের সহ-অধিনায়ক ম্যাচ খেলেছেন ৬২টি, আর ইনিংস ১০৪। আছেন নিজের ২১তম ফিফটির পথে।

Reneta

দিনের শুরুতে অবশ্য সফরকারীদের ভালো সূচনা এনে দিয়েছিলেন পেসার রাহি। আগেরদিনের অপরাজিত পূজারা ৪৩ রানে ক্রিজে এসে ফিফটি তুলে নেন। তাকে বদলি ফিল্ডার সাইফ হাসানের ক্যাচ বানিয়ে শুরু রাহির। ৯ চারে ৭২ বলে ওয়ানডে ঢংয়ে করা ৫৪ রানের ইনিংসটি থামে পূজারার।

পরে কোহলি ক্রিজে এলে টিকতে দিয়েছেন মাত্র দুই বল। অল্পের জন্য ভারত অধিনায়ককে ‘গোল্ডের ডাক’ উপহার দেয়া যায়নি। তবে রানের খাতা খোলার আগেই মুখোমুখি দ্বিতীয় বলে তাকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে স্বাগতিকদের বড় ঝটকাই দেন রাহি।

অবশ্য দিনের শুরু থেকেই ভয়ঙ্কর তোপ দেগেছেন রাহি। তার বল পূজারার ব্যাটের কানায় ছোবল দিয়ে স্লিপে গিয়েছিল সকাল সকালই, মিরাজ সেটি তালুতে জমাতে পারেননি। একটু কঠিন হলেও নিতে পারলে তখন ৪৩ রানে থাকা পূজারা ফিফটি পর্যন্ত যেতে পারেন না!

সেই বলটি আবার চার হয়ে যায়, পরের বলে আরেকটি চার হাঁকিয়ে ক্যারিয়ারের ২৩তম অর্ধশতক তুলে নেন টপঅর্ডারের ব্যাটসম্যান। রাহির বলেই পরে ড্রাইভ খেলতে যাওয়া পূজারাকে ওয়াইড স্লিপে দর্শনীয় ক্যাচে পরিণত করেন অভিষেকের অপেক্ষায় থাকা সাইফ।

অফস্টাম্পের বাহির থেকে ভেতরে ঢোকানো দুর্দান্ত এক ডেলিভারিতে আম্পায়ার সাড়া না দিলেও রিভিউ নিয়ে খানিক পরে রানের খাতা খোলার আগেই কোহলিকে সাজঘরের পথ দেখান ২৬ বছর বয়সী রাহিই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোহলিবাংলাদেশ -ভারত সিরিজবাংলাদেশ দলের ভারত সফরবাংলাদেশ-ভারত টেস্টরাহিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ইরানের বিপ্লবী গার্ডকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করেছে যুক্তরাজ্য

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘বন্যায় ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামতে সরকারি সহায়তা দেওয়া হবে’

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলন: ২ জনের মৃত্যু

জুলাই ১৩, ২০২৬

‘মেসিকে ঘুম পাড়িয়ে ফাইনালে যাবে ইংল্যান্ড’

জুলাই ১৩, ২০২৬

ঘোষণা দিয়ে ছাত্রশিবির থেকে বিদায় নিলেন সাদিক কায়েম

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT