‘ইমরানের হিতাহিত জ্ঞান নেই’

একজন নারী বক্তা বা শিল্পী, হালকা পোশাক ও হুডি পরে, দর্শকদের সাথে মঞ্চে উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ
পাকিস্তানের বিরোধীদলীয় নেত্রী মরিয়ম নওয়াজ শরিফ অনাস্থা প্রস্তাব এড়ানো এবং নাশকতার চেষ্টার জন্য দেশটির প্রধানমন্ত্রী ইমরান খানের সমালোচনা করেছেন।
তিনি বলেছেন, একজন ব্যক্তি যে আর তার বোধশক্তিতে নেই। তাকে সমগ্র দেশকে ধ্বংস করার অনুমতি দেওয়া যায় না। এটি কোনো রসিকতা নয়।
এনডিটিভি জানায়, শনিবার সকালে পাকিস্তান জাতীয় পরিষদের বৈঠক হয়েছে তাতে এখনও অনস্থা প্রস্তাব নিয়ে আলোচনা হয়নি।
মরিয়ম নওয়াজ আরও বলেন, যে কেবলমাত্র নিজের চামড়া বাঁচাতে পুরো দেশকে জিম্মি করে রেখেছে; তাকে প্রধানমন্ত্রী বা প্রাক্তন প্রধানমন্ত্রী হিসাবে গণ্য করা উচিত নয়। তাকে অবশ্যই একজন মনোরোগ হিসাবে বিবেচনা করা উচিত।
শনিবার অধিবেশন মুলতবির পর পাকিস্তানের বিরোধীদলীয় নেতাদের একটি প্রতিনিধিদল জাতীয় পরিষদের স্পিকার আসাদ কায়সারের সাথে দেখা করে। তারা অবিলম্বে অনাস্থা প্রস্তাবে ভোট দেওয়ার দাবি জানায়।






