চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘ঘাসফুল’

রোকসানা আমিনরোকসানা আমিন
৬:১৪ পূর্বাহ্ণ ১১, মে ২০১৫
বিনোদন
A A

ইমপ্রেস টেলিফিল্মের ৮৪ তম চলচ্চিত্র  আকরাম খান পরিচালিত ও লাক্স নিবেদিত চলচ্চিত্র ‘ঘাসফুল’। সোমবার আমন্ত্রিত অতিথিদের নিয়ে যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাসে অনুষ্ঠিত হয়ে গেলো সিনেমাটির প্রিমিয়ার শো।

১২৩ মিনিট ব্যাপ্তিকালের ডিজিটাল চলচ্চিত্রটি দর্শকদের জন্য সারাদেশে মুক্তি দেয়া হবে আগামী ১৫ মে।

চলচ্চিত্র ‘ঘাসফুল’ এর প্রিমিয়ার শো’র আড়ম্বর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইমপ্রেস টেলিফিল্মের লিমিটেড ও চ্যানেল আই’র ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। উপস্থিত ছিলেন যমুনা গ্রুপের সেলস এ্যান্ড অপারেশন্স পরিচালক, মার্কেটিং ড.মোহাম্মদ আলমগীর আলম।

ফরিদুর রেজা সাগর বলেন, আকরাম খান আগে চ্যানেল আই ও অন্যান্য চ্যানেলে অনেক নাটক নির্মান করেছেন যা অনেক জনপ্রিয় ছিল। যিনি স্থান পেয়েছেন পত্রিকার পাতায় ও দর্শকদের মনে।

মোহাম্মদ আলমগীর আলম বলেন, জীবনের প্রতিটি দিক প্রতিভাসিত হয়েছে ইমম্প্রেস টেলিফিল্মের ছবিতে। মানুষ আবার হলে এসে ছবি দেখা শুরু করেছে। হলের মালিকরা তাদের প্রাণ ফিরে পেয়েছেন।

মায়ের আশীর্বাদ নিয়ে ‘ঘাসফুল’ চলচ্চিত্রের মধ্য দিয়ে প্রথমবারের মতো পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাতা হিসেবে নাম লেখালেন আকরাম খান। তাই আকরাম খানের মা’ও হাজির ছিলেন প্রিমিয়ার শো’এ।

Reneta

আকরাম খানের মা শরফুন নেসা খান বলেন, তিনি অনেক খুশি হয়েছেন তার ছেলেকে দিয়ে চলচ্চিত্র নির্মাণ করানোর জন্য।

পরিচালক আকরাম খান বলেন, তিনি একটা স্বপ্ন দেখেছিলেন। এই চলচ্চিত্রে যারা কাজ করেছেন এটি তাদের সবার চলচ্চিত্র। তাদের অবদান ছাড়া এই চলচ্চিত্র নির্মাণ সম্ভব ছিলনা।

‘ঘাসফুল’র প্রিমিয়ারে অভিনেত্রী শায়লা সাবি, নায়লা আজাদ নুপুর ও ছবির অন্যান্য কলাকুশলীরা উপস্থিত ছিলেন।

অভিনেত্রী শায়লা সাবি বলেন, এই ছবিটি একদম ভিন্ন একটি ছবি। মানুষের জীবনে যা যা ঘটে তাই এখানে ফুটিয়ে তোলা হয়েছে।

শো’এ আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন দেশের চলচ্চিত্র অঙ্গনের বিশিষ্টজনরা। তারা ছবিটির শুভকামনা এবং অভিনন্দন জানিয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইমপ্রেসঘাসফুলটেলিফিল্ম
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ পর্যন্ত হেরেই গেলেন নায়ক সোহম

মে ৫, ২০২৬

ছেলে বিজয়ের ঐতিহাসিক সাফল্য, যা বলছেন বাবা-মা

মে ৫, ২০২৬

‘বাকি ৩৫ লাখ টাকা কি মরার পর চল্লিশার সময় দেবেন’

মে ৪, ২০২৬

ম্যানসিটিতে ছুটির দিনেও কাজ করতে আসেন গার্দিওলা

মে ৪, ২০২৬

হারলেন নায়িকা সায়ন্তিকা, বড় জয় রুদ্রনীলের!

মে ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT