চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইভ্যালির ব্যবসা পর্যালোচনায় কমিটি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৩৯ অপরাহ্ণ ০১, সেপ্টেম্বর ২০২০
- সেমি লিড, তথ্যপ্রযুক্তি
A A

ইভ্যালির ব্যবসা পদ্ধতি পর্যালোচনা করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চারজন শিক্ষকের সমন্বয়ে ৭ সদস্যের পর্যালোচনা কমিটি গঠন করেছে ই-ক্যাব।

সাম্প্রতিক সময়ে ই-ক্যাবের সদস্য প্রতিষ্ঠান ইভ্যালি সম্পর্কে পত্রিকায় প্রতিবেদন এবং বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের তথ্য চাওয়ার আলোকে এই কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার ই-ক্যাবের সহ-সভাপতি মোহাম্মদ সাহাব উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারজন শিক্ষক ও ই-ক্যাবের ১ জন প্রতিনিধি রয়েছেন এই কমিটিতে। এদের মধ্যে দুইজন পেমেন্ট বিষয়ে, একজন আর্ন্তজাতিক ব্যবসায়, একজন ই-কমার্স স্ট্রেটিজিস্ট ও একজন ই-কমার্স গবেষক রয়েছেন। এছাড়া একজন আইনজ্ঞ এই কমিটিতে যুক্ত হয়েছেন।

কমিটির সদস্য হিসেবে রয়েছেন ড. বি এম মইনুল হোসেন, সহযোগী অধ্যাপক, তথ্য প্রযুক্তি ইনস্টিটিউট (আই আই টি), ঢাকা বিশ্ববিদ্যালয়, ড. রাফি উদ্দীন আহমেদ, ই-লার্নিং স্ট্যাটিজিস্ট, সহযোগী অধ্যাপক, মার্কেটিং বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, মো. ইফতেখারুল আমিন, সহযোগী অধ্যাপক, আইবিএ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ড. সূবর্ণ বড়ুয়া, সহকারী অধ্যাপক, ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ফায়সাল মাহমুদ সজিব, এসিএ, ফাউন্ডার এন্ড পার্টনার: এসিসিফিনট্যাক্স, ব্যরিস্টার শাওন এস নোবেল, (শাওন নোবেল এন্ড এসোসিয়েট), সাদরুদ্দীন ইমরান, চেয়ারম্যান, ইক্যাব রিসার্চ স্ট্যান্ডিং কমিটি, সিইও, ইনোভেশন কনসাল্টিং প্রাইভেট লিমিটেড। (সমন্বয়কারী)।

আরও জানানো হয়, ইতোমধ্যে কমিটি দুই-দফা বিভিন্ন কৌশলগত সভা করেছে। দুই একদিনের মধ্যে কমিটির সদস্যগণ ইভ্যালি অফিস পরিদর্শন করবেন, ইভ্যালির সাথে কৌশলগত আলোচনা করবেন এবং কমিটি আগামী ১০ দিনের মধ্যে প্রতিবেদন পেশ করবেন।

Reneta

বিশেষ করে ইভ্যালির ব্যবসায় পদ্ধতি, এমএলএম সাম্ভাব্যতা, বিভিন্ন অফারের আইনগত দিক এবং ক্রেতা-ভোক্তাদের অভিযোগসমূহ খতিয়ে দেখবে এই কমিটি।

এছাড়া এই কমিটিকে সহযোগিতা করার জন্য ই-ক্যাবের ৫ সদস্যের একটি সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। রিভিউ কমিটির প্রতিবেদনকে যাচাই বাছাই শেষে পর্যালোচনা কমিটি সরকারের সংশ্লিষ্ট দপ্তরে পাঠাবেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে ই-ক্যাব জানায়, যেকোনো পরিস্থিতিতে ই-ক্যাব সকলের নিকট থেকে দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করছে। পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে উত্থাপিত অভিযোগসমূহের তদন্ত কার্যক্রমকে ই-ক্যাব স্বাগত জানায়। এজন্য সরকারী সকল প্রতিষ্ঠানকে ই-ক্যাব সব ধরনের সহযোগিতা করতেও প্রস্তুত। কিন্তু তদন্ত চলাকালীন কোনোরকম শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ ই-ক্যাব কোনোভাবেই সমর্থন করেনা।

ই-ক্যাব সকল সদস্য প্রতিষ্ঠানকে এই মর্মে আহবান জানাচ্ছে, তারা যেন দেশের আইন, সরকারী বিধান, কোম্পানি আইন, ডিজিটাল কমার্স নীতিমালা, কম্পিটিশন কমিশনের বিধিমালা, ভোক্তা অধিকার আইন, জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনা, বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সংক্রান্ত বিধি, বাণিজ্য মন্ত্রণালয়ের বিধিবিধান ও ই-ক্যাবের নিয়মনীতি মেনে চলে এবং ক্রেতা সাধারণের দাবীর প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে।

ক্রেতা সাধারণকে দেশের প্রচলিত আইন কাঠামোর উপর আস্থা রেখে তাদের অভিযোগ ও তার সমাধানের পরামর্শ দেয় ই-ক্যাব।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ই-ক্যাবইভ্যালি
শেয়ারTweetPin

সর্বশেষ

ডিএমপির জুন মাসের মূল্যায়নে ১৫তম বারের মতো শ্রেষ্ঠ এএসআই পলাশ

জুলাই ১৪, ২০২৬

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT